লগইন
আলমডাঙ্গায় ২০ টাকার কে-ওয়ান ইনজেকশন ২শ টাকায় করায় ২ হাজার টাকা জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ অক্টোবর, ২০২৩ | ১২:০০ রাত ৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ২০ টাকার কে-ওয়ান ইনজেকশন ২শ টাকায় করায় ২ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ২০ টাকার কে-ওয়ান ইনজেকশন ২শ টাকায় করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৪ অক্টোবর বুধবার বিকেলে আলমডাঙ্গা কলেজপাড়ার লোকমান হোসেন (প্রাইভেট) হাসপাতালের চায়না ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) রেজওয়ানা নাহিদ।

জানাগেছে, সদ্য ভুমিষ্ঠ সন্তানের জন্ডিস যেন না হয় সেজন্য কে-ওয়ান ইনজেকশন খাওয়াতে হয়। কিছু অসাধু ব্যবসায়ী বাজারে পাওয়া যাচ্ছে না এমন দোহাই দিয়ে ক্রেতাদের নিকট থেকে ২০ টাকার ইনজেকশন ২শ থেকে আড়াইশ টাকায় বিক্রয় করছেন। এমন অভিযোগ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিজেই একটি ইনজেকশন কিনতে পাঠান কলেজপাড়ার লোকমান হোসেন (প্রাইভেট) হাসপাতালের চায়না ফার্মেসীতে। তার নিকট থেকে একটি ইনজেকশনের দাম নেওয়া হয় ২শ টাকা টাকা। পরে তিনি দেখতে পান যে অন্যান্য ফার্মেসীতে সেগুলো বিক্রয় করা হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ লোকমান হোসেন (প্রাইভেট) হাসপাতালের চায়না ফার্মেসীতে গিয়ে ইনজেকশন ক্রয়ের মেমো দেখতে চাইলে ফার্মেসী মালিক দেখাতে পারেননি। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ক্লিনিক এন্ড ফার্মেসী মালিক লুৎফর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করে দেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৩ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৩ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১০ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।