লগইন
আলমডাঙ্গায় ২য় শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যাকে অপহরণের চেষ্টা: অভিযুক্ত আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ ফেব্রুয়ারি, ২০২৪ | ১২:০০ রাত ৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ২য় শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যাকে অপহরণের চেষ্টা: অভিযুক্ত আটক

২য় শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যার হাত ধরে টানাটানি করার অভিযোগে কুষ্টিয়া ইবি থানার শংকরদিয়ার বিচেলি ব্যবসায়ী সলেমান আলীকে (৪০) ভেদামারী গ্রামবাসী উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।


জানা যায়, শংকরদিয়া গ্রামের মৃত মুরাদ সর্দ্দারের ছেলে সলেমান আলী ভ্যানে বিচেলির ব্যবসা করেন বিভিন্ন গ্রামে। গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রæয়ারি) তিনি আলমডাঙ্গা উপজেলার ভেদামারী গ্রামে বিচেলি বিক্রি করে ফিরছিলেন। সে সময় ঘোলদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি হলে ২য় শ্রেণিতে পড়ুয়া ভেদামারী গ্রামের এক শিশুকন্যা বাড়ি ফিরছিলেন। রাস্তার ভেতর একা পেয়ে লম্পট সোলেমান আলী শিশুকন্যার হাত ধরে পাশের ভূট্টাক্ষেতে নিয়ে যেতে উদ্যত হয়। শিশুকন্যা যেতে না চাইলে তার হাত ধরে টানাটানি শুরু করেন। সে সময় শিশুকন্যা চিৎকার করলে নিকটবর্তী ভূট্টাক্ষেত থেকে তার বাবাসহ কয়েকজন কৃষক ছুটে যান ঘটনাস্থলে। তারা সোলেমান আলীকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন।


ইতোপূর্বে এক শিশুকন্যাকে ধর্ষণের অপচেষ্টার অভিযোগে সলেমান আলীর নামে হরিণাকুন্ডু থানায় মামলা করা হয়েছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা করা হয়নি। শিশুকন্যাটির অভিভাবকদের কেউ মামলা করতে সম্মত হচ্ছেন না। শিশুকন্যাটির ও তার মা বাবার বদনাম হতে পারে এমন আশঙ্কা থেকেই তারা মামলা না করার সিদ্ধান্ত নিতে পারেন বলে উল্লেখ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

১৫ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

১৫ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।