লগইন
আলমডাঙ্গায় ২য় পর্বে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ জানুয়ারী, ২০২৪ | ১২:০০ রাত ৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ২য় পর্বে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জেলাব্যাপী ২য় পর্বে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। ২৯ জানুয়ারি সোমবার বিকেলে আলমডাঙ্গা পৌর যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা ও পৌর যুবলীগের কার্যালয়ে প্রধান অতিথি থেকে পৌর যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন জেলা যুবলীগের আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।

এসময় তিনি বলেন, আওয়ামীলীগ সরকার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে কাজ করে চলেছে। আমরা বিশ্বাস, আওয়ামীলীগের পাশাপাশি যুবলীগ দেশ ও সরকার বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করবে। আওয়ামী যুবলীগকে শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করা হয়েছে। নেতাকর্মিদের প্রতিটি ওয়ার্ডে গিয়ে যুবলীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন করতে হবে। যুবলীগের সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। এজন্য নেতাকর্মিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং স্মার্ট চুয়াডাঙ্গা বির্নিমানে কাজ করতে হবে।

সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে পৌর যুবলীগের আহবায়ক আসাদুল হক ডিটুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদুল ইসলাম আজাদ, হাফিজুর রহমান হাপু, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন সোনাহার, জেলা যুবলীগ নেতা পীরু মিয়া, টুটুল। পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য মনিরুজ্জামান হিটু, পাপন রহমান, রায়হান উদ্দিন, বুলবুল, মারশাল শিবলী, যুবলীগ নেতা আনিস, সজিব, রনি বিশ্বাস, মাসুদ, রাসেল, ওয়াসিম, শামীম, সবেদ আলী, মুকুল, সাদিক, রনি, রাসেল, রিপন,আলমগীর, মামুন, জামিল, অনিক, অর্থ, গনি, ইয়াকুব প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

১৩ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

১৩ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।