লগইন
আলমডাঙ্গায় স্বামীর ওপর অভিমান করে এক কিশোরী বধূ আত্মহত্যা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ এপ্রিল, ২০২৪ | ১২:০০ রাত ৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় স্বামীর ওপর অভিমান করে এক কিশোরী বধূ আত্মহত্যা

আলমডাঙ্গায় স্বামীর ওপর অভিমান করে এক কিশোরী বধূ আত্মহত্যা করেছে। ঘরের আড়ার সাথে পরনের শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে সে। রবিবার (২৮ এপ্রিল) বিকেলে আত্মহত্যার ঘটনা ঘটে। এদিকে কিশোরী বধুর পিতার দাবী, তার মেয়েকে মেরে শাড়ি গলায় পেঁচিয়ে আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। আলমডাঙ্গা থানা পুুলিশ গভীর রাতে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। গতকাল সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


কিশোরী বধু ইসমতারা (১৭) উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের শাহিন আলীর মেয়ে। ইসমোতারা একই উপজেলার জামজামি ইউনিয়নের মধুপুর গ্রামের দাসপাড়ার ইমন আলীর স্ত্রী।


প্রতিবেশিরা জানায়, ইমন বাড়িতে ছিল না। পাশের বাড়ির এক মেয়ে দরজার ফাঁক দিয়ে দেখতে পায় ঘরের আড়ার সাথে ঝুলছে ইসমোতারা। পরে প্রতিবেশিরা দরজা খুলে ঘরের আড়া থেকে শাড়ি কেটে ইসমতারাকে মাটিতে নামায় । তার আগেই সে মারা যায়।


কিশোরী বধু ইসমতারার পিতা শাহিন আলী জানান, প্রায় ১ বছর পূর্বে ইসমতারাকে উপজেলার মধুপুর গ্রামের আনিস আলীর ছেলে ইমন আলীর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে ইমন আলী মাঝে মাঝে ইসমতারাকে নির্যাতন করত। তার নিকট থেকে টাকা নিয়ে দেওয়ার জন্য মেয়েকে চাপ দিত ইমন আলী। রবিবার মেয়ে ও ইমনের মধ্যে কথাকাটাকাটি হয়। বিকেল সাড়ে ৫ টার দিকে ইসমতারার মৃত্যুর সংবাদ পাই। তিনি জানান, ইসমোতারার গলায় ফাঁস দেওয়ার কোন চিহ্ন নেই। গলায় মারের চিহ্ন রয়েছে। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা ও জামজামি ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া জানায়, ইসমতারা নামে একটি মেয়ে স্বামীর বাড়িতে আত্মহত্যা করেছে। এবিষয়ে তার পিতা একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। লাশের সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করে রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে পরবর্তি আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৬ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৭ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৭ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৮ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৯ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৯ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।