লগইন
আলমডাঙ্গায় শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ অক্টোবর, ২০২৩ | ১২:০০ রাত ৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু

বাড়াদি প্রতিনিধি: আলমডাঙ্গার বন্দরভিটার মরাগাঙে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে সাত ও আট বছরের দুই শিশু। ৩০ অক্টোবর সোমবার দুপুরে আট বছর বয়সি সাব্বির ও সাত বছর বয়সি হুসাইন বাড়ির পাশের মরাগাঙে শাপলা ফুল তুলতে যায়। দু'জনই পানিতে ডুবে মারা যায়।


নিহত সাব্বির বন্দরভিটা গ্রামের পশ্চিমপাড়ার বাবুল হোসেনের ছেলে ও হুসাইন একই পাড়ার রানা মিয়ার ছেলে। তারা পাশাপাশি বাড়ির দুই বন্ধু। দুইজনন গ্রামের স্কুলের শিশু শ্রেনীর ছাত্র।


সাব্বিরের চাচা বহুলুল হোসেন জানান, সোমবার বেলা ১১ টার দিকে সাব্বির ও হুসাইন বাড়ির বাইরে খেলা করছিল। খেলতে খেলতে তারা মরাগাংয়ে ফুল তুলতে যায়। সে সময় তারা ফুল তুলে বাড়িতে চলে আসে। এরপর দুপুরের দিকে তারা আবারও ফুল তুলতে যায়। এবার শাপলা তুলে তারা আর বাড়িতে ফেরেনি। তারা দুজনই শ্পালা তুলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। বিকেলে পরিবারের লোকজন গাং থেকে খুঁজে পায় তাদের মরা দেহ ।


গাংনী ইউপি সদস্য আব্দুল বারি জানান, দীর্ঘ সময় সাব্বির ও হুসাইন না ফিরলে পরিবারের লোকজন তাদেরকে খোঁজাখুঁজি শুরু করেন। বিকেল সাড়ে ৪ টার দিকে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া মরাগাঙের পানিতে একই জায়গায় দু'জনের লাশ পাওয়া যায়। রাত ১০ টায় গ্রামের কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়েছে।


সাব্বির ও হুসাইনের পরিবারে শোকের মাতম চলছে। শোকের এই মাতম পুরো গ্রামকে আচ্ছন্ন করে ফেলেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

২ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

২ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৯ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১০ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১০ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১১ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১২ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১২ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।