লগইন
আলমডাঙ্গায় মৌমাছির কামড়ে এক কৃষকের মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ ডিসেম্বর, ২০২৩ | ১২:০০ রাত ৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় মৌমাছির কামড়ে এক কৃষকের মৃত্যু

আলমডাঙ্গায় মৌমাছির কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। ৮ ডিসেম্বের শুক্রবার বিকেলে মাঠে ধান দেখে ফেরার পথে বাজপাখির থাবায় মৌমাছির চাক তার গায়ের উপর ভেঙ্গে পড়ে। চাকের মৌমাছি তার শরীর ও চোখেমুখে আক্রমন। এসময় মৌমাছিদের কামড়ে তিনি মারাত্মক হন। তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় ক্লিনিকে নেওয়ার পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।


নিহত মজিবর রহমান(৫০) আলমডাঙ্গা পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের নওদাবন্ডবিল গ্রামের মৃত সাদেক আলীর ছেলে। মজিবর রহমানের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।


জানাগেছে, মজিবর রহমান একজন কৃষক। সম্প্রতি তিনি তার একমাত্র ছেলে সুমনকে মালয়েশিয়ায় পাঠিয়েছেন। শুক্রবার বিকেলে তিনি আছরের নামাজ শেষে বাইসাইকেল যোগে গেট বন্ডবিল মাঠে জমির ধান দেখতে যান। সাইকেলেটি একটি গাছের নিচে রাখেন। বাজপাখির থাবায় ওই গাছে ঝুলে থাকা মৌমাছির চাক ভেঙ্গে তার গায়ের উপর পড়ে।


প্রত্যক্ষদর্শি কৃষক হাকিমুল মুন্সি জানান, মজিবর রহমান যে গাছের নিচে সাইকেল রেখেছিল ওই গাছে মৌমাছি আছে সে জানতো না। মৌমাছির কামড়ে তার মুখসহ সারা শরীর ফুলে যায়।


এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, আলমডাঙ্গা পৌর এলাকার নওদাবন্ডবিল গ্রামে মৌমাছির কামড়ে কৃষক মজিবর রহমানের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

১ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

১ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৮ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৯ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৯ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১০ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১১ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১১ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।