লগইন
আলমডাঙ্গায় মন্দির উদ্বোধন করলেন শিল্প মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও আলমডাঙ্গার কৃতি সন্তান প্রতাপ চন্দ্র বিশ্বাস
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ অক্টোবর, ২০২৩ | ১২:০০ রাত ৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় মন্দির উদ্বোধন করলেন শিল্প মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও আলমডাঙ্গার কৃতি সন্তান প্রতাপ চন্দ্র বিশ্বাস

আলমডাঙ্গায় শ্রী শ্রী বালক সংঘ সার্বজনীন দূর্গা ও কাত্যায়নী মন্দির উদ্বোধন করলেন শিল্প মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও আলমডাঙ্গার কৃতি সন্তান প্রতাপ চন্দ্র বিশ্বাস। একই সময় তিনি প্রদীপ প্রজ্জ্বলন করে শ্রী শারদীয় দূর্গা পূজার শুভ উদ্বোধন করেন। ২০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গা ঠাকুরবাড়ি রোড ক্যানেলপাড়ার বালক সংঘের আয়োজনে সার্বজনীন দূর্গা ও কাত্যায়নী মন্দির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠান বালক সংঘ শ্রী শ্রী সার্বজনীন দূর্গা ও কাত্যায়নী মন্দিরের সভাপতি রাজ কুমার অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রনালয়ের যুগ্ম সচিব প্রতাপ চন্দ্র বিশ্বাস। এসময় তিনি বলেন, আমি আলমডাঙ্গার সন্তান। খাগড়াছড়ির জেলা প্রশাসক থাকাকালীন ফাঁকা জায়গায় মন্দিরের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেছিলাম। তখন আমি একটি ক্ষুদ্র অর্থ মন্দিরের জন্য অনুদান দিয়েছিলাম। এক বছরের ভেতরে মন্দির কমিটি সেই ফাকা জায়গায় একটি মন্দির তৈরি করেছে। আজ মন্দিরটি দেখে খুবই ভাল লাগছে। আপনারা এই মন্দিরে প্রতিবছর পূজা করবেন। আমি যে মাটির সন্তান, সে মাটির কাছে ঋণি। সে মাটিতে কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে হয়।


বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিবের সহধর্মিনী দীপান্বিতা বিশ্বাস, ৩ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, যুগ্ম সচিবের দুই মেয়ে, মা, মাসি, যুগ্ম সচিবের ভাই সনত কুমার বিশ^াস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাধুখা, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিপন কুমার বিশ^াস, বিশিষ্ট ব্যবসায়ী উৎপল দত্ত, আলমডাঙ্গা থানার এসআই আশিকুল হক।

পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক পলাশ আচার্জ্যর উপস্থাপনায় উপস্থিত ছিলেন বালক সংঘ মন্দির কমিটির সাধারন সম্পাদক বিজন অধিকারী, পবন অধিকারী, কেটু পোদ্দার, ঝড়ো অধিকারী, পাপ্পু কুমার দে, অর্জুন ধর, সোহাগ ভট্টাচার্য্য শুভ, দিপংকর অধিকারী, সজিব দত্ত, ডা. অনুপ সরকার, শ্রাবন ঘোষ, তারক ঘোষ, বিপ্র কর্মকার, প্রিতম দে, প্রসেনজিৎ কর্মকার, চিন্ময় কুমার দে, রাজন কর্মকার, সাধন ঘোষ, গৌরব কর্মকার, প্রান্ত সরকার, নয়ন ঘোষ, বিজয় পাত্র, সৌমিক সরকার, অপূর্ব হালদার, দ্বিপতো ঘোষ প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৩ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৩ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১০ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।