লগইন
আলমডাঙ্গায় মনোনয়নপত্র দা‌খিল শেষে আলোচনা সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ ডিসেম্বর, ২০২৩ | ১২:০০ রাত ৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় মনোনয়নপত্র দা‌খিল শেষে আলোচনা সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার


চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গায় মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তিনি আলমডাঙ্গা পৌর সীমানায় পৌছালে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা মোটরসাইকেলের বিশাল শোডাউন নিয়ে তাকে শহরের স্বাধীনতা স্তম্ভ-৭১ মোড়ে নিয়ে আসেন। এসময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মিরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সাদা রঙের গাড়িতে সড়ক অতিক্রম করার সময় দু‘পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মিরা ফুলের পাপড়ি ছিটিয়ে নেতাকে অভিনন্দন জানান। তিনি গাড়ি থেকে নেমে নেতাকর্মিদের সাথে নিয়ে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করেন। পরে তিনি দ্বাদশ সংসদ নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস ও উপজেলা নির্বাচন অফিসার মশিউর রহমানের নিকট মনোনয়নপত্র জমা দেন।


মনোনয়নপত্র জমা দেওয়ার পর আলমডাঙ্গা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।


এসময় তিনি বলেন, ভোটের মাঠে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তাহলেই বিজয়ী হওয়া যাবে। নিজের বাড়ি থেকে ভোট শুরু করতে হবে। মা-বোনদের সাথে নিয়ে নৌকা প্রতিকে ভোট চাইবেন। আপনারা গ্রামের সকল ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতিকে ভোট চাইবেন। বর্তমান সরকারের উন্নয়নের কথা সকলের মাঝে তুলে ধরতে হবে। সকলক নেতাকর্মিকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতিককে বিজয়ী করতে হবে।


বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাবেক সাবেক উপপ্রচার সম্পাদক শওকত আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, চুয়াডাঙ্গা সদর পৌর আওয়ামীলীগের সভাপতি আলা উদ্দিন হেলা, সাধারন সম্পাদক আব্দুল কাদের, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, জেলা আওয়ামীলীগের সাবেক নির্বাহী সদস্য শাহ আলম, জেলা যুবলীগের সাবেক আহবায়ক আরেফিন আলম রঞ্জু, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটস, আবু সাঈদ পিন্টু, আশিকুজ্জামান ওল্টু, মাহমুদুল হাসান চঞ্চল, হাসানুজ্জামান সরোয়ার, আলহাজ¦ শেখ আশাদুল মিকা, তরিকুল ইসলাম, সোহানুর রহমান সোহান, এজাজ ইমতিয়াজ জোয়ার্দ্দার বিপুল, এমদাদুল হক মুন্সি।

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, আবু তাহের আবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, লাল মোহাম্মদ, দিদার আলী, আব্দুর রাজ্জাক, মনিন্দ্রনাথ দত্ত, মেহেরপুর পল্লি বিদ্যুৎ সমিতির সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস,মহিলা আওয়ামীলীগ নেত্রী সাহিদা ইসলাম, ডালিম রানী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদীন, মোল্লা কামরুজ্জামান শামীম, রাহাব আলী, মকবুল, শহিদুল ইসলাম লাল্টু, বিল্লাল গণি, আব্দুল হান্নান মাস্টার, সাজিবার রহমান, নান্নু, ডা. ডেভিট, বাবলু চৌধুরী, পৌর কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলাম, জহুরুল ইসলাম স্বপন, যুবলীগ নেতা পাপন রহমান, রকি, অটল, সৈকত খান, মিরাজুল ইসলাম রঞ্জু, শুভ, শিহাব, পলাশ আচার্য্য উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান তামিম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নয়ন সরকার, সাবেক সাধারন সম্পাদক নাহিদ হাসান তমাল, কলেজছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক, সাবেক সাধারন সম্পাদক সেলিম রেজা তপন, সাবেক যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য ইছানুর কবীর, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাকিব, মশিউর রহমানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মিরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

১ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

১ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৮ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৯ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৯ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১০ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১১ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১১ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।