লগইন
আলমডাঙ্গায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ ডিসেম্বর, ২০২৩ | ১২:০০ রাত ৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। প্রথম দিনে ১২০ জন প্রিজাইডিং অফিসার, ১২০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৩৫০ পোলিং অফিসাদের প্রশিক্ষণ দেওয়া হয়। বুধবার বেলা দুপুরে জেলা নির্বাচন অফিসের আয়োজনে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে জেলা নির্বাচন অফিসার মো: মোতাত্তয়াক্কিল রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার স্নিগ্ধা দাস, অতিরিক্ত পুুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মশিউর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়, দামুড়হুদা নির্বাচন অফিসার মোহা: ইছহাক, জীবন নগর উপজেলা নির্বাচন অফিসার মেজর আহাম্মেদ।


জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা বলেন, ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। আপনারা সবাই একটি ইতিহাসের স্বাক্ষী হতে যাচ্ছেন। অতীতে কি হয়েছে ভুলে যান। মাননীয় ইসি মহোদয় অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন। আমরা সেই দায়িত্ব পালন করব।
তিনি উপস্থিত প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্য বলেন, একটি ভোট সেন্টারের মালিক আপনারাই। আপনাদের সিদ্ধান্তই চুড়ান্ত। আপনারা সুচারুরূপে আপনাদের দায়িত্ব পালন করবেন।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, আপনারা যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রের ইচ্ছার বিরুদ্ধে যাবেন না। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা অতীতেও নির্বাচনে দায়িত্ব পালন করেছেন। আপনাদের অভিজ্ঞতা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি আর যেসব সংস্থা আছে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পর্ণ করার লক্ষে এ প্রশিক্ষণ। নির্বাচনে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাদের প্রশিক্ষণ দেওয়া হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৫৩ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৫৪ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।