লগইন
আলমডাঙ্গায় বৈশাখী মেলায় মুগ্ধতা ছড়ালো ঐতিহ্যবাহী লাঠিখেলা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ এপ্রিল, ২০২৪ | ১২:০০ রাত ৭৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় বৈশাখী মেলায় মুগ্ধতা ছড়ালো ঐতিহ্যবাহী লাঠিখেলা


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বৈশাখী মেলার শেষ দিনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) উপজেলা পরিষদ চত্ত্বরে তিন দিনব্যাপী বৈশাখী মেলর শেষ দিন এই লাঠিখেলার আয়োজন করে মেলা কমিটি।


লুপ্তপ্রায় লোকজ ঐতিহ্যবাহী সংস্কৃতির সাথে বর্তমান প্রজন্মের মেলবন্ধন রচনা করতেই নববর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী এ বৈশাখী মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনী দিনে লোকজ সংগীত-নৃত্য, দ্বিতীয় দিনে ঐতিহ্যবাহী ঝাপান ও তৃতীয় দিনে লাঠিখেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন শেষ হয়।
লাঠিখেলায় অংশ নেয় সদর উপজেলার ২ টি ইউনিয়নের দল। বিলুপ্তপ্রায় লোকজ ঐতিহ্যবাহী এ খেলা দেখতে শ'শ' নারী-পুরষ ভিড় করেন।


খেলা দেখতে আসা মাদ্রাসা শিক্ষক রহিদুল ইসলাম বলেন, '৮০'র দশকেও তুমুল জনপ্রিয় ছিল ঐতিহ্যবাহী এ লাঠিখেলা। এখন কালের বিবর্তে হারিয়ে যেতে বসেছে বিনোদনের উৎস এই খেলা। করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর আবার তা চালু করা হয়েছে মেলা। আপামর জনগণ এই খেলা চালু হওয়ায় খুশিতে মেতে উঠেছে।
আলমডাঙ্গা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু জানান, হারিয়ে যাওয়া লাঠিখেলা ফিরিয়ে আনতে তাঁরা চেষ্টা করে যাচ্ছেন। ঝাপান ও লাঠিখেলা বাঙ্গালীর ঐতিহ্যবাহী খেলা।


আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস জানান, লুপ্তপ্রায় লোকজ ঐতিহ্যবাহী সংস্কৃতির সাথে বর্তমান প্রজন্মের মেলবন্ধন রচনা করতেই নববর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী এ বৈশাখী মেলার আয়োজন করা হয়। আমরা মনে করি আমাদের লক্ষ্য অনেকটাই অর্জিত হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৬ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৭ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৭ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৮ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৯ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৯ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।