লগইন
আলমডাঙ্গায় বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মি গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ নভেম্বর, ২০২৩ | ১২:০০ রাত ৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মি গ্রেফতার

আলমডাঙ্গায় বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মিকে গ্রেফতার করেছে পুলিশ। ২ নভেম্বর বৃহস্পতিবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিল বলে জানায় থানা পুলিশ। পরে পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করে।


মামলায় উল্লেখ করা হয়েছে, পুলিশ বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার আইলহাঁস ইউনিয়নের বলেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাঁকা মাঠে বিএনপি-জামায়াতের নেতাকর্মিরা মারাত্মক অস্ত্র সস্ত্র নিয়ে তাদের কেন্দ্র ঘোষিত আগামী ৫ ও ৬ নভেম্বর ৪৮ ঘন্টা অবরোধ উপলক্ষে আলমডাঙ্গা থানা এলাকায় পিকেটিং ও নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠক করছে। এ সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ বলেশ্বরপুর স্কুলমাঠে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেলের বিস্ফোরন ঘটিয়ে পালানোর চেষ্টাকালে ঘোলদাড়ি পাইকপাড়া গ্রামের মৃত আওলাদ আলী মন্ডলের ছেলে আইলহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওহাব মাস্টার(৫৮), কালিদাসপুর গ্রামের উত্তরপাড়ার বজলুল হকের ছেলে কালিদাসপুর ইউপি সদস্য মহাবুল হক(৫৫), শ্রীরামপুর গ্রামের মৃত মতলেব আলীর ছেলে কালিদাসপুর ইউপি সদস্য নিকাব উদ্দিন আহম্মেদ(৪৭), কামালপুর চরপাড়ার মৃত হাজী মোজাম্মেল মন্ডলের ছেলে সাইদুর রহমান ওরফে শাকের (৫৫), জহরুল নগরের মৃত আবুল হোসেনের ছেলে ইমাদুল হক একদুল মেম্বর(৫৫), বুড়োপাড়া গ্রামের আসাদুল হকের ছেলে সাগর রহমান (৩৬), বলেশ্বরপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ বিশ্বাসের ছেলে সাইফুর রহমান (৪৪), টাকপাড়া গ্রামের মৃত শাহাদৎ হোসেন মল্লিকের ছেলে আনোয়ার হোসেন মল্লিক (৪৫), চরশ্রীরামপুর গ্রামের মৃত জোয়াদ আলী মন্ডলের ছেলে মঈন উদ্দিন (৫৮), কয়রাডাঙ্গা মাঝের পাড়ার মৃত আজিজুল হকের ছেলে আলমগীর হোসেন (৪৫), নারায়ণপুর গ্রামের মৃত আইজুদ্দিন শেখের ছেলে তাহাজ উদ্দিন (৫০) কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে পুলিশ।

তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

২ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

২ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৯ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১০ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১০ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১১ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১২ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১২ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।