লগইন
আলমডাঙ্গায় পুলিশের ভুয়া এসআই হাতকড়াসহ গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ নভেম্বর, ২০২৩ | ১২:০০ রাত ৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় পুলিশের ভুয়া এসআই হাতকড়াসহ গ্রেফতার


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের এসআই পরিচয়ে মানুষের সাথে প্রতারনার অভিযোগে এক প্রতারককে হাতকড়াসহ গ্রেফতার করেছে পুলিশ। আলমডাঙ্গা থানা পুলিশ ১০ নভেম্বর শুক্রবার রাতে তাকে হাতকড়াসহ গ্রেফতার করে। পুলিশের ওই ভ‚য়া এসআইর নামে চুয়াডাঙ্গা সদর থানা ও মেহেরপুর সদর থানায় প্রতারণা মামলা রয়েছে।


পুলিশের ভূয়া এসআই প্রতারক সোহেল রানা হিমেল(২৭) কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের আজিবর রহমানের ছেলে। বর্তমানে সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের রেল জগন্নাথপুর গ্রামে বসবাস করছে। হিমেলের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার হেফাজত হতে একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।


থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে এসআই শেখ হাদীউজ্জামান, এএসআই রওশন আলী, এএসআই রাসেল তালুকদার ফোর্সসহ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও আইন শৃংখলা রক্ষায় ডিউটি করছিলেন। এসময় তারা সংবাদ পান রেল জগন্নাথপুরে বসবাসকারী নিজেকে পুলিশ অফিসার (এসআই) পরিচয় দেন। সে এসআই পরিচয় দিয়ে ছদ্মবেশ ধারণ করে জনসাধারণের সাথে দীর্ঘদিন ধরে প্রতারনা করে আসছে। পুলিশ দ্রæত রেল জগন্নাথপুরে যান এবং সোহেল রানা হিমেল নামের ওই ভুয়া এসআইকে গ্রেফতার করেন।


পুলিশ জানিয়েছে, ২০২২ সালের ২৯ মার্চ রাতে চুরি করা মোটরসাইকেল নিয়ে চুয়াডাঙ্গায় পাত্রী দেখতে গিয়ে পাত্রীপক্ষের হাতে ধরা পড়েন পুলিশের এসআই পরিচয় দেওয়া এই সোহেল রানা হিমেল। পাত্রীপক্ষ চুয়াডাঙ্গা সদর থানায় জানালে পুলিশ অভিযান চালিয়ে জেলা শহরের শেখপাড়া থেকে তাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তিতে শহরের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয় পুলিশের পোশাক ও নগদ টাকা। এ ছাড়াও উদ্ধার করা হয় ঝিনাইদহ থেকে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় ট্রায়াল দেওয়ার কথা বলে কৌশলে চুরি করা মোটরসাইকেল।


এর আগে পুলিশ পরিচয়ে ওই পাত্রীরই এক আত্মীয়ের কাছ থেকে জামিনের কথা বলে নগদ টাকা হাতিয়ে নেন সোহেল রানা।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, সোহেল রানা হিমেল একজন পেশাদার প্রতারক। সে পুলিশের এসআই পরিচয় দিয়ে সাধারন মানুষের সাথে প্রতারণা করে। তার ইতোপূর্বে দুইটি মামলা রয়েছে। আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

২ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

২ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৯ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১০ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১০ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১১ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১২ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১২ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।