লগইন
আলমডাঙ্গায় পরপর দুইদিনে দুইটি মোটরসাইকেল চুরি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:০০ রাত ৫৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় পরপর দুইদিনে দুইটি মোটরসাইকেল চুরি

আলমডাঙ্গায় পরপর দুইদিনে দুইটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে হারদী বাজার থেকে সুজুকি জিকসার মনোটন ও শুক্রবার কামালপুর কাঠের ব্রীজের পাশ থেকে এ্যাপাসি আরটিআর নামের মোটরসাইকেল চুরি করে মোটর সাইকেল চোরচক্র। দুটি চুরির ঘটনাতেই থানায় অভিযোগ দেয়া হয়েছে। সিসি ক্যামেরার সাহায্যে মোটরসাইকেল উদ্ধারে পুলিশ মাঠে নেমেছে।

জানা গেছে, হারদী গ্রামের মিজানুর রহমানের ছেলে ইমতিয়াজ মিজান নিপ্পন স¤প্রতি সুজুকি জিকসার মনোটন নামের মোটরসাইকেলটি কেনেন। গত বৃহস্পতিবার বিকেলে তিনি হারদী বাজারে মোটরসাইকেল রেখে কিছুটা দূরে বন্ধুদের সাথে কথা বলছিলেন। পাশ ফিরে তাকিয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই। আশপাশ অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলের হদিস পাননি। তবে পাশের সিসি ক্যামেরায় মোটরসাইকেল নিয়ে যাওয়া চোরের অস্পস্ট ছবি উদ্ধার করা গেছে বলে জানান নিপ্পন। তিনি বলেন, থানায় চোরের ছবি ও সিটি ক্যামেরার ফুটেজসহ অভিযোগ দেয়া হয়েছে।

এদিকে, গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কামালপুর গ্রামের মজিবর রহমানের নানি ছেলে পার্শ্ববর্তী মীরপুর উপজেলার কুর্শা মারুফ নানা বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যায় তার ব্যবহৃত এ্যাপাসি আরটিআর মোটরসাইকেল নিয়ে আলমডাঙ্গার কামালপুর কাঠের ব্রীজ এলাকায় রেখে বন্ধুর সাথে দেখা করার জন্য যায় । তিনি সড়ক সংলগ্ন সৃষ্টি ট্রেডার্সের সামনে মোটরসাইকেল রেখে পাশেই বন্ধুর সাথে দেখা করেন। কথা বলা শেষে সৃষ্টি ট্রেডার্সের সামনে এসে দেখতে পান তার রেখে যাওয়া মোটরসাইকেলটি নেই। মোটরসাইকেলের মালিক মারুফ আলমডাঙ্গা থানায় এসে চুরির ঘটনাটি পুলিশকে অবহিত করেন।
কিছুদিন বিরতি দিয়ে চোরচক্র আবার সক্রিয় হওয়ায় মোটরসাইকেল চালকদের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে।
থানার ওসি তদন্ত একরামুল হোসাইন বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা করা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৫৪ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৫৫ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।