লগইন
আলমডাঙ্গায় নূরানী বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ জানুয়ারী, ২০২৪ | ১২:০০ রাত ৬৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় নূরানী বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় নুরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম, বাংলাদেশের ত্রৈমাসিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ জানুয়ারি ২০২৪ খ্রি. বৃহস্পতিবার আলমডাঙ্গা কাছারীপাড়াস্থ দারুস সুন্নাহ নূরানী একাডেমীর মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সকাল দশটায় শুরু হয়ে দুপুর তিনটায় শেষ হয়।

আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমীতে আয়োজিত এ কর্মশালায় আলমডাঙ্গা উপজেলা ও পার্শ্ববর্তী এলাকার নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম, বাংলাদেশের অধীনে পরিচালিত ৪০টি নূরানী মাদরাসার প্রায় দেড়শ মুয়াল্লিম অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম নূরানী বোর্ডের সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা ইমাম হুসাইন এবং মাওলানা ইউনুস সাহেব।

প্রশিক্ষণ কর্মশালা শেষে ২০২৩ শিক্ষাবর্ষের বোর্ড পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ ও A+ প্রাপ্ত ছাত্রছাত্রীদের বোর্ড প্রদত্ত পুরস্কার তাদের প্রতিষ্ঠান প্রধানদের কাছে হাতে তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে: ১. দারুস সুন্নাহ নূরানী একাডেমি, কাছারিপাড়া (১৭টি), ২. দারুল ইসলাম নূরানী মাদরাসা, নতুন বাসস্ট্যান্ড (১২টি), ৩. দারুস সুফফা নূরানী মাদরাসা, জগন্নাথপুর (৪টি), ৪. দারুল কুরআন নূরানী মাদরাসা, জামজামী (৬টি), ৫. মাদরাসাতুত তাকওয়া, কলেজপাড়া (৩টি)।

প্রোগ্রাম শেষে দুআ পরিচালনা করেন দারুস সুন্নাহ একাডেমীর মুহতামিম মাওলানা ইমদাদুল হক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৫৫ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৫৫ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।