লগইন
আলমডাঙ্গায় নিখোঁজের ৬ দিন পর মধ্যবয়সী নারীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ এপ্রিল, ২০২৪ | ১২:০০ রাত ৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় নিখোঁজের ৬ দিন পর মধ্যবয়সী নারীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলমডাঙ্গায় নিখোঁজের ৬ দিন পর মধ্যবয়সী নারীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মধ্যবয়সী ওই নারী গত বুধবার সন্ধ্যায় বাড়ি বেরিয়ে আর ফিরে আসেনি। গতকাল সোমবার (২২ এপ্রিল) দুপুরে গ্রামের বড় মসজিদের পিছনের বাগানের একটি গাছে তাকে ঝুলতে দেখেন মজিবুল নামের এক প্রতিবেশী। এরপর তিনি থানা পুলিশে সংবাদ দেন। পুলিশ বিকাল ৪ টার দিকে ওই নারীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত নারী নিথরী খাতুন(৫০) উপজেলার পারদূর্গাপুর গ্রামের বড় মসজিদপাড়ার আব্দুল জলিলের স্ত্রী। তার দুই ছেলে ২ মেয়ে রয়েছে। এক ছেলে আগেই মারা গেছে।


নিথরী খাতুনের স্বামী আব্দুল জলিল জানান, তার স্ত্রী নিথরী খাতুন ইতোপূবেও বেশ কয়েকবার বাড়ি থেকে হারিয়ে গিয়েছিলেন। বিভিন্ন আত্মাীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজির ৫/৬ দিন পর তাকে পেয়ে আবার বাড়িতে নিয়ে আসি। তিনি জানান, গত বুধবার সন্ধ্যায় বাড়িতে রান্না করছিল। মসজিদ থেকে বাড়িতে এসে তিনি দেখেন তার স্ত্রী বাড়িতে নেই। তাকে গত ৬ দিন ধরে প্রতিবারের মত আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করেছি। এবার আর পাওয়া যায়নি।


৬ দিন নিখোঁজ থাকলেও পরিবারের পক্ষ থেকে থানায় কোন ডিজি করা হয়নি কেন জানতে চাইলে ইউপি সদস্য ওহিদুল ইসলাম জানান, ইতোপূর্বেও তিন সে বাড়ি থেকে চলে গিয়ে আত্মীয় স্বজনদের বাসায় ছিল। খোঁজ করে তাকে আবার বাড়িতে নিয়ে আসা হয়। সে কারণে এবারও সবাই মনে করেছে কারও বাড়িতে আছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া জানান, পারদূর্গাপুর গ্রামে একটি নারীর লাশ ডোবার পাড়ের গাছে ঝুলছে, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। গত ৬ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। লাশের সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৬ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৭ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৭ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৮ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৯ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৯ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।