লগইন
আলমডাঙ্গায় ধান উড়া‌নো মেশিনে পাখায় কাটাপড়ে শিশুর মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ নভেম্বর, ২০২৩ | ১২:০০ রাত ৫৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ধান উড়া‌নো মেশিনে পাখায় কাটাপড়ে শিশুর মৃত্যু

ধান উড়ানোর কাজে ব্যবহৃত পাওয়ার টিলারের পাখার আঘাতে চার বছরের শিশুকন্যা আফিয়া নূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আফিয়া নূর আলমডাঙ্গার আল আরাফা ক্লিনিকের মালিক ডাউকি বিনোদপুর গ্রামের নূর মোহাম্মদ হোসাইন টিপুর মেয়ে।


জানা গেছে, ২৯ নভেম্বর দুপুরে বিনোদপুরের আনসার আলী পাওয়ার টিলারের সাথে ফ্যানের পাখা লাগিয়ে ধান উড়াচ্ছিলেন। সে সময় প্রতিবেশি উপজেলা জামায়াতের সাবেক আমির নূর মোহাম্মদ হোসাইন টিপুর চার বছরের শিশুকন্যা আফিয়া নূর রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল দেখে পাওয়ার টিলারের পিছনের দিকে যায়। অসাবধানতায় শিশুকন্যা ফ্যানের পাখায় ধাক্কা দেয়। এতে আফিয়া নূরের মাথা ও গলার একপাশ রক্তাক্ত জখম হয়। তাকে দ্রত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে শিশুকন্যার মৃত্যু হয়।


আল- আরাফা ক্লিনিক এন্ড প্রাইভেট হাসপাতালের মালিক নূর মোহাম্মদ হোসাইন টিপুর দুই সন্তান। ছেলেটি বড় ও মেয়ে আফিয়া নূর ছিল ছোট।
শিশুকন্যা আফিয়া নূরের আকস্মিক মৃত্যুতে মা-বাবাসহ নিকট আত্মীয়দের বুক ফাটা আহাজারিতে পরিবারে শোকের মাতম। গ্রামজুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।


কুষ্টিয়া মডেল থানা থেকে আইনগত প্রক্রিয়া শেষ করে সন্ধ্যার পর আফিয়া নূরে লাশ বাড়িতে নিয়ে আসে। রাত সাড়ে আটটার দিকে জানাযা শেষে গ্রামের গোরস্থানে দাফন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

১ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

১ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৮ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৯ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৯ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১০ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১১ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১১ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।