সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় দেশীয় তৈরী অবৈধ ধারালো অস্ত্র ছোরাসহ বড়গাংনীর মালিক আটক
আলমডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরী অবৈধ ধারালো অস্ত্র ছোরাসহ বড়গাংনীর মালিককে আটক করেছে। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর ক্লাব মোড় থেকে তাকে আটক করে।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের বড়গাংনী গ্রামের রিয়াজ মোল্লার ছেলে মানিক (৩৫) মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য রাতে বড় একটি ছুরি নিয়ে রাতে ঘুরাফেরা করে। ৫ সেপ্টেম্বর গভীর রাতে আলমডাঙ্গা থানা পুলিশের এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্লাব মোড় থেকে মানিককে বড় একটি ছুরিসহ আটক করে। ছুরি(ছোরা)টি প্রায় ৩ ফিট লাম্বা ও ধারালো। আটকের পর তাকে আলমডাঙ্গা থানায় নিয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানায়, আলমডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনাকালে মানিককে বড়গাংনী ক্লাবমোড়ে থেকে বড় একটি ছুরি(ছোরা)সহ আটক করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া
১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
১৪ ঘন্টা আগে