লগইন
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ জেহালা ও নাগদাহ ইউনিয়নের ৪ মাদক কারবারি গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ অক্টোবর, ২০২৩ | ১২:০০ রাত ৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ জেহালা ও নাগদাহ ইউনিয়নের ৪ মাদক কারবারি গ্রেফতার

আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের নামের সাথে কিছুতেই মাদকের সম্পৃক্ততা ঘোচানো যাচ্ছে না। এই ইউনিয়নের যে কোন গ্রামে যে কোন সময় চাওয়ার আগেই মাদক দ্রব্য পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে। পুলিশও প্রায় প্রতিদিনই এই ইউনিয়নের বিভিন্ন মাদকসহ ব্যবসায়ীকে আটক করছে। তাদের নামে মামলাও হচ্ছে। কিন্ত মাদক বানিজ্য বন্ধ করা যাচ্ছে না। ৪ অক্টোবর বুধবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বড়পুটিমারী গ্রাম থকে বাজারে বিক্রয় নিষিদ্ধ ৫৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।


জানাগেছে, উপজেলার জেহালা ইউনিয়নের বড়পুটিমারি গ্রামের খেদের আলীর ছেলে হৃদয় আলী(২৫) ও ছোটপুটিমারি গ্রামের শ্রী শইলেন রাজবংশীর ছেলে শ্রী অর্জুন কুমার রাজবংশী(২৪) এবং নাগদাহ ইউনিয়নের নাগদাহ গ্রামের মৃত হাজু মন্ডলের ছেলে হাসান আহমেদ(২৫) ও তোফাজ্জেল হোসেনের ছেলে মনির হোসেন (২১) দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন ও বিক্রয় করে আসছে। হৃদয় ও অর্জুন ট্যাপেন্টাডল ট্যাবলেট পাইকারি বিক্রয় করে। তাদের নিকট থেকে নাগদাহ গ্রামের হাসান আহমেদ ও মনির হোসেন কিনে নিয়ে এলাকায় বিক্রয় করে।

বুধবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ ক্যাম্পের এসআই ইউসুফ আলী ও এএসআই ইকবাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক ক্রয়-বিক্রয়কালে তাদের ৪ জনকে গ্রেফতার করে। পরে তাদের নিকট থেকে ৫৩পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। জেহালা ইউনিয়নের প্রতিটি গ্রামের মাদকের ছড়াছড়ি আছে বলে এলাকাবাসির অভিযোগ রয়েছে।


এদিকে, প্রায় প্রতিদিনই মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ জেলাহা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মাদক ব্যবসায়ী মাদকসহ গ্রেফতার করে আদালতে প্রেরন করছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৩ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৩ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১০ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।