লগইন
আলমডাঙ্গায় ঘাসকাটা মেশিন বিদ্যুতায়িত হ‌য়ে কুমা‌রির আব্দুল আলী‌মের মর্মা‌ন্তিক মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:০০ রাত ৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ঘাসকাটা মেশিন বিদ্যুতায়িত হ‌য়ে কুমা‌রির আব্দুল আলী‌মের মর্মা‌ন্তিক মৃত্যু

আলমডাঙ্গায় ঘাসকাটা মেশিন বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে নিজ বাড়িতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।


নিহত যুবক আব্দুল আলীম পিন্টু(৩০) উপজেলার কুমারী গ্রামের হঠাৎপাড়ার শাহাদৎ হোসেনের ছেলে। নিহত আব্দুল আলীম পরিবারের বড় ছেলে। তারা ২ ভাই ও একটি বোন। তার ৪ বছরের একটি মেয়ে আছে।


জানাগেছে, আব্দুল আলীম পিন্টু আলমডাঙ্গা শহরে একটি ওয়াইফাই(ইন্টারনেট) ফার্মে মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার ছুটির দিন বিকালে বাড়িতে গরুর জন্য মেশিনে ঘাস(বিচালী) কাটছিলেন। হঠাৎ ঘাষকাটা মেশিন বিদ্যুতায়িত হয়ে যায়। আলীমের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে দেখতে পায় সে মেশিনের পাশে পড়ে আছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আলীমের মৃত্যুতে পরিবারসহ গ্রামে শোকের ছায়া নেমে আসে।


ঘাস কাটা মেশিনে বিদ্যুতায়িত হয়ে নিহত যুবক আব্দুল আলীমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু ।


গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, আব্দুল আলীম নম্র ভদ্র ও কর্মঠ ছিলেন। আলীম ছিলেন কাজ পাগল একটি ছেলে। গভীর রাত অবধি তাকে আলমডাঙ্গা শহরে কাজের জন্য কাটাতে হতো। যেটুকু সময় পেতো বাড়িতে গরুর ঘাস কাটাসহ বাড়ির অন্যান্য কাজ করতেন।


এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, কুমারী গ্রামে আব্দুল আলীম নামের এক যুবক বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৫৩ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৫৪ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।