লগইন
আলমডাঙ্গায়  ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধু আত্মহত্যাঃ নাকি পরিকল্পিত হত্যা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ অক্টোবর, ২০২৩ | ১২:০০ রাত ৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধু আত্মহত্যাঃ নাকি পরিকল্পিত হত্যা

আলমডাঙ্গার ঘোলদাড়ি কুটিপাইকপাড়ায় ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে। তবে এ গৃহবধুর আত্মহত্যাকে অনেকেই রহস্যজনক মৃত্যু বলছে। ১৮ অক্টোবর সকালে নিজ ঘরের আড়ায় গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো গৃহবধুর লাশ উদ্ধার করে স্বামীর পরিবারের লোকজন।


জানা গেছে, উপজেলার ঘোলদাড়ি কুটিপাইকপাড়ার মৃত মাহাতাব মন্ডলের ছেলে ভুষিমাল ব্যবসায়ী সাহাবুল ইসলামের সাথে ডাউকি গ্রামের মুন্সিপাড়ার মোতাহার ওরফে পান্নু মুন্সির মেয়ে শামীমা খাতুনের পাঁচ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে শামীমা খাতুন শশুরবাড়িতেই বসবাস করছিল। সাহাবুল ঘোলদাড়ি বাজারে ভুষিমালের ব্যবসা করেন। সাহাবুল জানান, সকাল ৮ টার দিকে দোকানে বসে তিনি জানতে পারেন তার স্ত্রী শামীমা খাতুন আত্মহত্যা করেছে।


ডাউকি গ্রামের অনেকেই জানান, বয়োবৃদ্ধ পান্নু মুন্সির তিন মেয়ে। তার সব সম্পত্তি তিন মেয়ের নামে লিখে দিয়েছে। শামীমার নামে জমি লিখে দেওয়ার বিষয়টা তার স্বামী সাহাবুল জানতে পারেন। তারপর থেকেই সাহাবুল তার স্ত্রী শামীমাকে জমি বিক্রি করে টাকা দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। মাঝে মাঝে মারধরও করত। এরই মাঝে গতকাল সকালে শামীমার শশুরবাড়ির পাশের বাড়ির লোকজনের মাধ্যমে জানতে পারে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। পরিবারের লোকজন শামীমা হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে।


এবিষয়ে আলমডাঙ্গা থানায় গৃহবধুর চাচাতো ভাই আব্দুল্লাহ আল তারেক বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় পিতার বাড়ি ডাউকি গ্রামে শামীমার লাশ দাফন করা হয়েছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, ঘোলদাড়ি কুটিপাইকপাড়া গ্রামে শামীমা খাতুন নামের এক গৃহবধু গলায় উড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গৃহবধুর চাচাতো ভাই বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছে। আলমডাঙ্গা থানা পুলিশ লাশের সুরতাহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৩ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৩ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১০ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।