লগইন
আলমডাঙ্গায় কলেজে যেতে নিষেধ করায় ইতালি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ এপ্রিল, ২০২৪ | ১২:০০ রাত ৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় কলেজে যেতে নিষেধ করায় ইতালি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কলেজে যেতে নিষেধ করায় ইতালি প্রবাসীর স্ত্রী কলেজ ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১২ এপ্রিল) রাতে স্বামী ও পিতার উপর অভিমান নিজ ঘরের আড়ার সাথে উড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আত্মহত্যাকারী মুক্তি খাতুন(১৮) উপজেলার পারদূর্গাপুর গ্রামের মইনুল হোসেনের মেয়ে ও আপন চাচাতা ভাই ইতালি প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী। মুক্তি খাতুন আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী।


জানাগেছে,মুক্তি খাতুনের সাথে তার আপন চাচাতো ভাই ইতালী প্রবাসীর সাথে প্রায় ১ বছর আগে মোবাইলে বিয়ে হয়। বিয়ে ৬ মাস পর ইতালি প্রবাসি আনোয়ার হোসেন বাড়ি এসে আনুষ্ঠানিকতার মাধ্যমে স্ত্রীকে ঘরে তোলেন। ৩ মাস দেশে থাকার পর আনোয়ার হোসেন আবারও ইতালি ফিরে যান। মুক্তি খাতুনকে ইতালি নিয়ে যাবে। যার কারণে কলেজে যেতে নিষেধ করে মুক্তির বাবা ও স্বামী। নিষেধ করার কয়েক মিনিট পরই সে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।


মুক্তি খাতুনের বাবা মইনুল হোসেন জানান, তার বড় ভাই মারা যাওয়ার পর তার ছেলে আনোয়ার হোসেনকে ছোট থেকে বড় করে ইতালি পাঠিয়েছি। তার মেয়ে বড় হলে গত এক বছর আগে ভাইয়ের ছেলে ইতালি প্রবাসির সাথে মোবাইলের মাদ্যমে বিয়ে দিই। বিয়ের ৬ মাস পর বাড়ি এসে অনুষ্ঠান করে তার স্ত্রীকে ঘরে তোলে। প্রায় ৩ মাস দেশে থাকার পর আবারও আনোয়ার ইতালি চলে গেছে। তার মেয়ে মুক্তি খাতুনকে ইতারি নিয়ে যাবে। সে জন্য গতরাতে তিনি মেয়েকে কলেজে যেতে নিষেধ করেন। এ কারণে নিষেধ করার কয়েক মিনিট পরই ঘরে ঢুকে আত্মহত্যা করেছে। তিনি প্রায় ১ ঘন্টা পর মেয়ে ডেকে না পেয়ে দরজা ভেঙ্গে দেখতে পায় ঘরের আড়ার সাথে মেয়ের লাশ ঝুলছে।


১৪ এপ্রিল বাদ যোহর জানাযার নামাজ শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।


এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া জানান, পারদূর্গাপুর গ্রামের মুক্তি খাতুনকে কলেজে যেতে নিষেধ করার সে আত্মহত্যা করেছে। এবিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। লাশের সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদন করায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৬ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৭ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৭ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৮ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৯ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৯ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।