লগইন
আলমডাঙ্গায় এফবিসিসিআইর নবনির্বাচিত পরিচালক মোল্লা গ্রুপের চেয়ারম্যান সহিদুল মোল্লা শিপলেন গণ সংবর্ধনা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:০০ রাত ৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় এফবিসিসিআইর নবনির্বাচিত পরিচালক মোল্লা গ্রুপের চেয়ারম্যান সহিদুল মোল্লা শিপলেন গণ সংবর্ধনা

বিপুল ভোটে এফ বি সি সি আই এর পরিচালক পদে নির্বাচিত হওয়ায় মোল্লা গ্রুপের চেয়ারম্যান সহিদুল মোল্লা শিপলেনকে তাঁর জন্মস্থান আলমডাঙ্গার বন্ডবিল গ্রামবাসির পক্ষ থেকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে বন্ডবিল গ্রামে শিপলেনকে নিয়ে গর্বিত গ্রামবাসী এ সংবর্ধনার আয়োজন করে।

গ্রামবাসীর ভালবাসায় মুগ্ধ ও সিক্ত শিপলেন মোল্লা এফবিসিসিআই নির্বাচনে তাঁর প্রার্থীতার প্রেক্ষাপট বর্ননা করে বলেন, নির্বাচনে যাওয়ার তাঁর কোন ইচ্ছা ছিল না। ঢাকার বিভিন্ন ব্যবসায়ীরা প্রথমে তাকে নির্বাচন করতে প্রলুব্ধ করেন। পরে তিনি আলমডাঙ্গার বাড়িতে এসে তাঁর ভাইদের আলোচনা করে তাদের সম্মতি নেন।

তিনি তাঁর বড় ভাই মরহুম আওরঙ্গজেব মোল্লা টিপুকে স্মরণ করে বলেন, তিনি আজ নেই। তাঁর অনুপস্থিতিতে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুনকে অভিভাবক হিসেবে আমরা মানি। এফবিসিসিআই নির্বাচনের বিষয়ে তাঁর অনুমতি নিতে গেলে তিনিই সবচেয়ে বেশী অনুপ্রেরণা যুগিয়েছেন আমাকে। তিনি বলেন, আমার গ্রামের মুরুব্বীরা আমাকে স্নেহ করেন, ঢাকার ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দ আমাকে ভালবাসেন। সবার ভালবাসায় আমি বিপুল ভোটে এফবিসিসিআই নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছি। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের বর্ননা দিয়ে বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। কয়টার নাম বলব, উন্নয়নের নাম বলে শেষ করা যাবে না। সামনেই জাতীয় নির্বাচন। আপনারা আবারও আওয়ামীলীগের নৌকায় ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় আনবেন।

সামাজিক ব্যক্তিক্ত সালাউদ্দিন পিনটুল মোল্লার সভাতিত্বে প্রধান অতিথি ছিলেন সহিদুল ইসলাম মোল্লা শিপলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামীলীগের সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম অপু মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম মোল্লা টিংকু, বিশিষ্ট লিমন মোল্লা, শোভন শোল্লা, সোয়েব আলী মোল্লা, শহিদুল ইসলাম, গেটবন্ডবিল জামে মসজিদের ইমান আবু হানিফ।

সাবেক কাউন্সিলর মামুন অর রশিদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আনোয়ারুজ্জামান বাবু, রবিউল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শহিদ মোল্লা, সম্পাদক শাফায়েত মোল্লা, সহসভাপতি আকবার আলী, আবু বাক্কা, সৈয়দ মন্ডল, যুগ্ম সাধারন সম্পাদক আরশাদ আলী, রিন্টু মালিথা, আনিস মোল্লা, রফিক মোল্লা, সানোয়ার মুন্সি, সাজন মোল্লাসহ বন্ডবিল গ্রামের কয়েকশ গণ্যমান্য ও সাধারন মানুষ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

১৮ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

১৯ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।