লগইন
আলমডাঙ্গায় একটি বিশ্বমানের হাসপাতাল হবে ইনশা আল্লাহ- এম এ রাজ্জাক খান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ ডিসেম্বর, ২০২৩ | ১২:০০ রাত ৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় একটি বিশ্বমানের হাসপাতাল হবে ইনশা আল্লাহ- এম এ রাজ্জাক খান

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন আলমডাঙ্গা শাখার নেতৃবৃন্দের সাথে নির্বাচনি মতবিনিময় সভা করেছেন চুয়াডাঙ্গা ১ আসনের ফ্রিজ মার্কার স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি এম এ রাজ্জাক খান রাজ। ২০ ডিসেম্বর বুধবার রাতে আলমডাঙ্গা থানাপাড়া কমিউনিটি সেন্টারে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গণসংযোগ শেষে চুয়াডাঙ্গা জেলা মেম্বার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও আইলহাস ইউনিয়নের ইউপি সদস্য লিটন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্টার- মাইওয়ান গ্রæপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ।
এ সময় তিনি বলেন, আলমডাঙ্গায় দৃশ্যমান উন্নয়ন হয়নি। এটি একটা ডাসবিন শহরে পরিণত হয়েছে। গত ১৫ বছরে সারা দেশে অকল্পনীয় উন্নয়ন হলেও উন্নয়ন হয়নি আলমডাঙ্গায়। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আলমডাঙ্গায় একটি বিশ্বমানের হাসপাতাল হবে ইনশা আল্লাহ। চুয়াডাঙ্গায় একটা কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা আমার কর্মকান্ডের সবচে গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, আমি বিশ্বের অর্ধেক দেশ ঘুরেছি। দেখেছি তারা কীভাবে উন্নত শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থসেবা নিশ্চিত করেছে, জেনেছি কীভাবে তারা অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করেছে। কীভাবে উন্নত নাগরিকসেবা নিশ্চিত করেছে? আমি তা চুয়াডাঙ্গা আলমডাঙ্গার উন্নয়নের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করতে চায়। আমার মিনিস্টার মাইওয়ানের ফ্রিজ এখন উন্নত বিশ্বে যায়। এটা এক সময় বাংলাদেশের মানুষের কল্পনার অতীত ছিল। আমি যাদুকরের মত সেটা বাস্তব করে তুলেছি। দেশবাসীর সামনে জ্বলন্ত উদাহরণ উপস্থাপন করেছি। এ সময় তিনি মেম্বর অ্যাসিয়েশনের জন্য অনেক প্রতিশ্রæতি দেন ও পাশে থাকার অঙ্গীকার করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন আলমডাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মোঃ মজনুর রহমান জান্টু, কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, বাড়াদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, ডাউকি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লাবলুর রহমান।

কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বলেন চুয়াডাঙ্গার জনগন মুক্তি চায় পরিবর্তন চায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসনে মডেল জেলা উন্নত জেলা গড়তে রাজ্জাক খান রাজ ছাড়া বিকল্প নেই।

বিশেষ অতিথি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন আলমডাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মোঃ মজনুর রহমান জান্টু বলেন, সবাই একতাবদ্ধ হয়ে রাজ্জাক খান রাজ কে বিজয়ী করতে হবে, সকল মেম্বার ও জনসাধারণের বলতে চাই রাজ্জাক খান এমপি হলে দূর্নীতি ও অনিয়ম মুক্ত জেলা হবে ।

এসময় উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তালেব, ইউপি সদস্য নজরুল ইসলাম, শাহিনুর, জাহানারা, রোকসানা, নুপুর , আনারুল ইসলাম, মাসুদা, আব্দুস সালাম, রাশেদা বেগম, ঠান্ডু, আফাজ উদ্দিন, মানোয়ার হোসেন ওল্টু, লিপি, আলেয়া, রাজন, মানিক, জাহানারা, ববিতা, নাছিমা, নার্গিস, মনিরুজ্জামান, আনিসুজ্জামান, সহ বিভিন্ন ইউনিয়নের শতাধিক ইউপি সদস্য সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৫৪ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৫৪ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।