সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ইয়াবাসহ এরশাদপুর গ্রামের আব্দুর রাজ্জাক রাজা আটক
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে এরশাদপুর গ্রামের আব্দুর রাজ্জাক রাজাকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে। ২০ সেপ্টেম্বর বুধবার দিনগত রাতে এরশাদপুর গোরস্থান পাড়া জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের মৃত বাবুল আক্তারের ছেলে আব্দুর রাজ্জাক রাজা(২৫) অবৈধ মাদক দ্রব্য ইয়াবা বিক্রয় করে। সে বাইরে থেকে ইয়াবা ক্রয় করে নিয়ে আলমডাঙ্গা শহরের বিভিন্ন জায়গায় বিক্রয় করে।
বুধবার রাতে আলমডাঙ্গা থানার এসআই আমিনুল হক ও এএসাআই জামির আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক রাজাকে ৫০ ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করে। এ বিষয়ে তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১২ ঘন্টা আগে
রাসেল মিয়া
১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
১৪ ঘন্টা আগে