লগইন
আলমডাঙ্গায় আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ ডিসেম্বর, ২০২৩ | ১২:০০ রাত ৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) নিমগ্ন পাঠাগারে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত হয়েছে। আজ ১৮ ডিসেম্বর ২০২৩ খ্রি. সোমবার বিকেলে পাঠাগার কক্ষে এ উপলক্ষে সেমিনার আয়োজন করা হয়। শুরুতে আন্তর্জাতিক আরবি ভাষা দিবসের প্রেক্ষাপট আলোচনা করেন নাদিউজ্জামান খান রিজভী। তারপর আরবি ভাষার ধর্মীয় ও বৈষয়িক গুরুত্বের উপর আলোকপাত করেন কাজল আহমেদ ও আব্দুর রশিদ মিল্টন এবং সমাপনী বক্তব্য প্রদান করেন হোসাইন আহমাদ। দিবসটির এ বছরের প্রতিপাদ্য তুলে ধরেন ইমদাদুল হক। আরবি কবিতা পাঠ করেন মাহদি হাসান এবং আরবি কবিতার ইংরেজি অনুবাদ পাঠ করেন মুশফিক তরফদার।

নিমগ্ন পাঠাগার কর্তৃক আয়োজিত এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন সাঈদ আশিক, মেহেদী হাসান স্মরণ, বেলায়েত হোসেন বিপু, মীর মিনহাজুল আবেদীন, আফনাব আহমেদ নাহিয়ান, মাসুদ রানা প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে প্রতি বছর ১৮ই ডিসেম্বর আন্তর্জাতিক আরবি ভাষা দিবস হিসেবে পালিত হয়ে থাকে। ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ সাধারণ পরিষদের ৩১৯০ নং সিদ্ধান্ত অনুযায়ী এই দিনে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ ১৯৭৩ খ্রিষ্টাব্দের এই দিনে জাতিসংঘের আনুষ্ঠানিক ভাষা এবং জাতিসংঘের দাপ্তরিক কার্যক্রম সমূহের ব্যবহারিক ভাষা হিসেবে গৃহীত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য 'আরবি কবিতা ও শিল্পের ভাষা'।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৫৩ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৫৩ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।