লগইন
আলমডাঙ্গায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে  মিষ্টি  তৈরী ও পরিবেশনের অপরাধে দুই প্রতিষ্ঠানে জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:০০ রাত ৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরী ও পরিবেশনের অপরাধে দুই প্রতিষ্ঠানে জরিমানা

আলমডাঙ্গায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে হোটেলে মিষ্টি ও খাবার সামগ্রী তৈরী ও পরিবেশনের অপরাধে দুই প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর সোমবার ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর হাউসপুর ব্রিজের পাশের দুইটি হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারি পরিচালক সজল আহমেদ।

জানাগেছে, দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসায়ীদের কেউ কেউ সরকারের হোটেল ব্যবসার নিময় নীতির তোয়াক্কা না করে ইচ্ছামত ব্যবসা পরিচালনা করে আসছেন। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করে মানুষের কাছে বিক্রয় করছেন। পণ্যের নির্ধারিত মূল্য তালিকা দোকানে টাঙিয়ে রাখার নিয়ম থাকলেও বেশিরভাগ ব্যবসায়ীরা তা মানছেন না। ব্যবসায়ীদের এই অনিয়ম ঠেকাতে গতকাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আলমডাঙ্গার হাউসপুর ব্রিজের পাশের দুটি হোটেলে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে।

অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করে পরিবেশনা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স মহুয়া মিষ্টান্ন ভান্ডারের মালিক রুহুল আমীনকে ৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। একই অপরাধে মন্ডল মিষ্টান্ন ভান্ডারের মালিক মনোয়ার হোসেন বেল্টুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে আলমডাঙ্গা পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, আলমডাঙ্গা থানার এসআই মেজবাহুর দারাইন সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

এসময় ভোক্তাধিকার অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারি পরিচালক সজল আহমেদ বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে তার ব্যবসা প্রতিষ্ঠানে জনসম্মুখে প্রতিদিনের পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে রাখতে হবে। এর ব্যাত্যয় ঘটলে অধিদপ্তর ভ্রাম্যমান অভিযান পরিচালনা করবে। একই দোকানে ২য় বার এই অনিয়ম ধরা পড়লে জরিমানার পরিমান দ্বিগুন করা হবে বলে তিনি জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

১৮ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

১৮ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।