লগইন
আমেরিকার সিনিয়র ঔষধ প্রযুক্তি বিজ্ঞানী ড. মাসুদ পারভেজ'র পিতার চেহলাম অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ নভেম্বর, ২০২৪ | ১২:০০ রাত ৭৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আমেরিকার সিনিয়র ঔষধ প্রযুক্তি বিজ্ঞানী ড. মাসুদ পারভেজ'র পিতার চেহলাম অনুষ্ঠিত


আমেরিকার সিনিয়র ঔষধ প্রযুক্তি বিজ্ঞানী ড. মাসুদ পারভেজ'র প্রয়াত পিতা আয়ুব আলীর চেহলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ নভেম্বর শুক্রবার বাদ জুমা আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের নিজ বাড়িতে এ উপলক্ষে দু‘আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দু‘আ অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লি, আত্মীয় পরিজনসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।


দু‘আ অনুষ্ঠানে পরিচালনা করেন মাওলানা আবুল বাশার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক আব্দুর রহমান, মরহুম আয়ুব আলীর ভাই পাঁচলিয়া জামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দীকুর রহমান, পাইকপাড়া জনকল্যান মাধ্যমিক বিদালয়ের রফিকুল ইসলাম, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপুসহ কয়েকশ ধর্মপ্রাণ মুসল্লি, আত্মীয় পরিজন।


আয়ুব আলী দু বছর পূর্বে গত ২০২২ সালের ৬ নভেম্বর হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দু'আ চেয়েছেন একমাত্র সন্তান ঔষধ প্রযুক্তি বিজ্ঞানী ড. মাসুদ পারভেজ। ড. মাসুদ পারভেজ আমেরিকার প্রসিদ্ধ ঔষধ কোম্পানির সিনিয়র ঔষধ প্রযুক্তি বিজ্ঞানী হিসেবে কর্মরত।


চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার এই কীর্তিমান তরুণ সম্প্রতি আমেরিকান অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্টস সোসাইটির বিশেষায়িত বিভাগ ফার্মাকোকাইনেটিস, ফার্মাকো ডায়নামিকস এবং ড্রাগ মেটাবলিজম কমিউনিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছেন।


এটি ১২০০ জনের ও বেশী বিজ্ঞানী নিয়ে গঠিত একটি বিভাগ! AAPS-তে সারাবিশ্ব থেকে সর্বমোট ৬২ হাজার বিজ্ঞানী ও ছাত্রছাত্রী সদস্য আছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৪ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।