লগইন
আব্দুল ওহাব চেয়ারম্যানের মৃত্যুর শোক না কাটতেই  তার মূল্যবান জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ নভেম্বর, ২০২৩ | ১২:০০ রাত ৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আব্দুল ওহাব চেয়ারম্যানের মৃত্যুর শোক না কাটতেই তার মূল্যবান জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

আলমডাঙ্গা পৌরসভার আনন্দধাম এলাকায় এক ব্যক্তির মূল্যবান জমি দখল করে ৬ ফিট চওড়া পাকা রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে। আলমডাঙ্গার সর্বজন শ্রদ্ধেয় আব্দুল ওহাব চেয়ারম্যানের মৃত্যুতে পরিবার যখন শোকাচ্ছন্ন, ঠিক সেই মুহুর্তে তাদের আনন্দধামের মূল্যবান জমি দখল করে রাস্তা নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন মৃত আব্দুল ওহাব মিয়ার ছেলে ডা.আব্দুল বারি।


জানা যায়, আলমডাঙ্গার সবচে জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন প্রয়াত আব্দুল ওহাব মিয়া। আলমডাঙ্গা পৌরসভার আনন্দধাম এলাকায় তার জমি রয়েছে। ওই জমির পেছনে সোহরাব হোসেন নামের এক ব্যক্তির বাড়ি। তার বাড়িতে যাতায়াতের কোন রাস্তা ছিল না। এক পাশের জমি আব্দুল ওহাব মিয়ার। ওই বাড়িসহ অন্যান্য দু'একটি পরিবারের লোকজন এতদিন আব্দুল ওহাব মিয়ার জমির উপর দিয়ে যাতায়াত করতেন। এক পর্যায়ে তাদের অসুবিধার কথা ভেবে আব্দুল ওহাব মিয়া নিজের জমির উপর দিয়ে তিন ফিট চওড়া রাস্তা নির্মাণের অনুমতি দেন।

গত ৭/৮ মাস পূর্বে আব্দুল ওহাব মিয়া মৃত্যু বরণ করেন। তার আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার শোকাচ্ছন্ন। এমন সময়ে তড়িঘড়ি করে আব্দুল ওহাব মিয়ার জমি দখল করে পৌরসভা কর্তৃক ৬ ফিট চওড়া রাস্তা নির্মাণ করা হয়েছে। এমন অভিযোগ তুলে প্রয়াত আব্দুল ওহাব মিয়ার ছেলে ডাক্তার আব্দুল বারী জানান, পৌরসভাকে প্রভাবিত করে এককভাবে শুধু তাদের জমির উপর দিয়ে ৬ ফিট চওড়া রাস্তা নির্মাণ করা হয়েছে। এ ব্যাপারে আলমডাঙ্গা পৌরসভায় লিখিত অভিযোগ করেও কোন সুরাহা হয়নি।

সোহরাব হোসেন জানান, আব্দুল ওহাব মিয়া অত্যন্ত সন্মানীয় ব্যক্তি ছিলেন। তিনি বেঁচে থাকাকালীন প্রথমে রোড নির্মাণ করা হয়। পরে তার মৃত্যুর পর পৌরসভা রোড নির্মাণ করেছে। ছোট শহর। সবাই সবাইকে চেনেন। প্রভাবিত করে রাস্তা নির্মাণের অভিযোগ সঠিক নয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

২ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

২ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৯ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১০ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১০ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১১ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১২ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১২ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।