লগইন
আদালতের ৯টি গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ৫ বছর আত্মগোপনে ছিলেন ইসলাম মিয়া
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ ডিসেম্বর, ২০২৩ | ১২:০০ রাত ৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আদালতের ৯টি গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ৫ বছর আত্মগোপনে ছিলেন ইসলাম মিয়া

একাই আদালতের ৯টি গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ৫ বছর আত্মগোপনে ছিলেন আলমডাঙ্গার হাজি মোড়ের বীজ ব্যবসায়ী ইসলাম মিয়া। ৯ গ্রেফতারী পরোয়ানার মধ্যে ৮ টিতে ১০ বছরের সাজাপ্রাপ্তও তিনি। ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার দিনগত রাতে ঢাকার লালবাগ এলাকা থেকে ইসলাম মিয়াকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।


জানা গেছে, আলমডাঙ্গা হাজী মোড়ের ইসলাম বীজ ভান্ডারের মালিক ইসলাম । ব্যবসা করারকালে বিভিন্ন মানুষের কাছ থেকে ইসলাম মিয়া ব্যাংক চেক দিয়ে টাকা নিয়ে আর ফেরৎ দেননি। এভাবে টাকা নিয়ে ফেরৎ না দেয়ায় একে একে তার বিরুদ্ধে আদালতে মোট ৯টি মামলা দায়ের হয়। ৯টি মামলাতেই ইসলাম মিয়ার নামে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। ৯টি পরোয়ানার মধ্যে ৮টিতে ১০ বছরের সাজার রায় দেন আদালত। ইসলাম মিয়া আদালতের সাজা নিয়ে দীর্ঘ ৫ বছর ঢাকার লালবাগ এলাকায় আত্মগোপনে ছিলেন।


পুলিশ জানিয়েছে,ইসলাম মিয়া ঢাকার লালবাগ এলাকায় আত্মগোপনে আছে জানতে পেরে আলমডাঙ্গা থানার এএসআই রাসেল তালুকদার, এএসআই জামির আলী ও এএসআই রিয়াজুল ইসলাম বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার আলমডাঙ্গা থানায় নিয়ে আসেন। গতকালই ইসলাম মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৫৩ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৫৩ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।