লগইন
অন্যের জমির প্রাচীর ভেঙ্গে দখল করার অভিযোগ উঠেছে নওদা বন্ডবিলের জাবুর আলীর বিরুদ্ধে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ মার্চ, ২০২৪ | ১২:০০ রাত ৯২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অন্যের জমির প্রাচীর ভেঙ্গে দখল করার অভিযোগ উঠেছে নওদা বন্ডবিলের জাবুর আলীর বিরুদ্ধে

একাধিকবারের মাপজোক ও পৌরসভার সিদ্ধান্ত অমান্য করে অন্যের জমির অংশ বিশেষ জোর করে দখল করার অভিযোগ উঠেছে আলমডাঙ্গার নওদা বন্ডবিল গ্রামের জাবুর আলীর বিরুদ্ধে। প্রাচীর ভেঙ্গে জাবুর আলী জমি দখল করেছেন অভিযোগ তুলে গতকাল শুক্রবার (২২ মার্চ) সংবাদ সম্মেলন করেছেন প্রাগপুর গ্রামের (চাকরি সূত্রে আলমডাঙ্গা স্টেশনপাড়ায় বসবাসরত) রাজিবুল ইসলাম।


সংবাদ সম্মেলনে লিখিত পঠিত বক্তব্যে তিনি উল্লেখ করেছেন যে, ২০২১ সালে তিনি ৪৭ নং বন্ডবিল মৌজার, আরএস খতিয়ান ৮০৩, আর এস ১৬২৫ নং দাগে ১২ শতক জমি নওদা বন্ডবিল গ্রামের মোঃ ঠান্ডু রহমান গং এর কাছ থেকে ক্রয় করেন। সে সময়ই ক্রয়কৃত জমিতে সীমানা প্রাচীর দিয়ে ভোগ দখলে নেন।


পরবর্তীতে জাবুর আলী বিবাদী রিয়াজুলের ক্রয়কৃত জমির মধ্যে জমি পাবেন বলে দাবি করে জোরপূর্বক ওই জমি দখল করার চেষ্টা করে আসছিলেন। রাজিবুল ও জাবুর আলীর জমির মাঝখান দিয়ে পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের পৌরসভার রাস্তা রয়েছে।


একাধিকবারের মাপজোক ও পৌরসভার সিদ্ধান্ত অমান্য করে গতকাল সকালে ওই জমির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেন। পৌর মেয়রের নিষেধ অমান্য করেই তিনি প্রাচীর ভেঙ্গেছেন বলে দাবি করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাজিবুল ইসলাম প্রাচীর ভাঙ্গতে জাবুর আলীকে নিষেধ করলে তিনি রাজিবুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বলেন, "আমি দখল করলাম, পারলে তুই উদ্ধার করে নে।" এমনকি সে সময় রিয়াজুলকে হত্যারও হুমকি দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে।


এ ব্যাপারে রাজিবুল বাদী হয়ে জাবুর আলীসহ দুজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
রাজিবুল সংবাদ সম্মেলনের মাধ্যমে তার ক্রয়কৃত জমি নির্বিঘ্নে ভোগ দখলের জন্য ও জবরদখলকারীর বিরুদ্ধে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহণের প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৬ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৭ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৭ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৮ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৯ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৯ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।