লগইন
অগ্নিদগ্ধের ১২ দিন পর মারা যাওয়া কামালপুর গ্রামের গৃহবধূর দাফন সম্পন্ন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ ফেব্রুয়ারি, ২০২৪ | ১২:০০ রাত ৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
অগ্নিদগ্ধের ১২ দিন পর মারা যাওয়া কামালপুর গ্রামের গৃহবধূর দাফন সম্পন্ন


চিকিৎসাধীন অবস্থায় আলমডাঙ্গার কামালপুর গ্রামের আয়না খাতুন (৩৫) নামের অগ্নিদগ্ধ এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে জানাযা শেষে গ্রামের গোরস্থানে দাফন করা হয়েছে।
গত ১৯ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার কামালপুর গ্রামে ওই গৃহবধূ অগ্নিদগ্ধ হন। মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


মৃত আয়না খাতুন ওই গ্রামের ওয়ার্কশপ মিস্ত্রি সোহেল রানার স্ত্রী ও তিন সন্তানের জননী।
গ্রামসূত্রে জানা যায়, আয়না খাতুন গত ১৯ জানুয়ারি শুক্রবার বিকেলে বাড়ির উঠানে খড় দিয়ে আগুন পোহাচ্ছিলেন। আগুন পোহানোর এক পর্যায়ে অসাবধানতায় তার পরনের কাপড়ে আগুন ধরে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন সারা শরীরে ছড়িয়ে পড়ে।


প্রতিবেশী রহিমা বেগম জানান, তার সন্তানদের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে মারাত্মক দগ্ধ অবস্থায় আয়না খাতুনকে উদ্ধার করে প্রথমে তাকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতেই ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সাজারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।

সেখানে ১২ দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে লড়ে মঙ্গলবার বিকেলে মারা যান আয়না খাতুন।
গতকাল বুধবার সকালে লাশ বাড়ি পৌঁছলে জানাযা শেষে নিজ গ্রামের গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত আয়না খাতুনের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

১৬ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

১৬ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।