লগইন
লাখো মানুষের প্রতিবাদ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ অক্টোবর, ২০২৬ | ১২:০১ রাত ১৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থার সংকটে উত্তাল রাজপথ | লাখো মানুষের প্রতিবাদ

প্যারিস, ফ্রান্স: জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং দেশের শিক্ষাব্যবস্থায় চরম অব্যবস্থার প্রতিবাদে ফ্রান্সের রাজপথে আবারও নেমে এসেছেন লাখো মানুষ। গত শনিবার (২৪ অক্টোবর ২০২৬) দেশজুড়ে এই বিক্ষোভে অংশ নেন বিপুল সংখ্যক নাগরিক, যারা সরকারের উদাসীনতার বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। বিক্ষোভকারীরা বলছেন, এ পরিস্থিতিতে হাল ছেড়ে দেওয়া সম্ভব নয়, রাজপথে ফেরাটা ছিল অপরিহার্য।

এমিলি গ্রঁদ্রি নামে এক ফরাসি মা বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে এই মনোভাব প্রকাশ করেন। তিনি জানান, গত সপ্তাহে একটি বিক্ষোভে কাঁদানে গ্যাসের মুখে পড়লেও, তার সন্তানকে আগলে রাখতে শনিবার তিনি আবারও মিছিলে যোগ দেন। এমিলির ১৫ বছর বয়সী ছেলে অ্যারন বলেন, "আমাদের স্কুল ভবনগুলো জরাজীর্ণ। শিক্ষকের তীব্র সংকট চলছে। অথচ সরকার এসব বিষয়ে সম্পূর্ণ উদাসীন।" মিছিলে পুলিশের বাধা দেওয়ার ঘটনাকে সে নিছক ক্ষমতার অপব্যবহার হিসেবে বর্ণনা করে।

বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের মুখে সতর্ক অবস্থান নেয় ফরাসি দাঙ্গা পুলিশ। শনিবার প্যারিসে
বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের মুখে সতর্ক অবস্থান নেয় ফরাসি দাঙ্গা পুলিশ। শনিবার প্যারিসে

২২ বছর বয়সী শিক্ষার্থী ক্লারা লেব্বাদি রয়টার্সকে জানান, যখন মানুষ ভাঙচুর হওয়া দোকানের জন্য শোক প্রকাশ করে, তখন তাদের চোখ এড়িয়ে যায় সেইসব মানুষের দুর্দশা যারা সারা বছর ধরে আরও দরিদ্র হচ্ছে। বিক্ষোভকারীদের হাতে থাকা একটি প্ল্যাকার্ডেও এই ক্ষোভের চিত্র ফুটে ওঠে, যেখানে লেখা ছিল, "জিনিসপত্র ভাঙলে কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু মানুষকে যাঁরা আঘাত করেন, তাঁদের কী হবে?"

তুলুজ শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছেন এক বিক্ষোভকারী। ফ্রান্স, ২৪ অক্টোবর ২০২৬
তুলুজ শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছেন এক বিক্ষোভকারী। ফ্রান্স, ২৪ অক্টোবর ২০২৬

ফরাসি শিক্ষার্থী লাওয়ের মতে, "ভয়ের মুখে আন্দোলন থামিয়ে দিলে দাবি আদায় সম্ভব নয়।" ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে যোগাযোগকর্মী নাদেজ বলেন, "সবাই ভীত, তবে নিজেদের অধিকার রক্ষা করতেই হবে।" শিক্ষক বেনেদিক্ত পিত্তিওঁ বার্তা সংস্থা এপিকে জানান, তরুণ প্রজন্মের দাবি সরকারের কানে না পৌঁছানোয় তিনি তার ১৬ বছরের মেয়েকে নিয়ে মিছিলে যোগ দিয়েছেন। অন্যদিকে, আট বছর বয়সী নাতনির উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতের প্রত্যাশা নিয়ে অবসরপ্রাপ্ত ব্যাংকিং পরামর্শক পিয়েরও বিক্ষোভে অংশ নেন।

প্যারিসে বিক্ষোভ চলাকালে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন একদল আন্দোলনকারী। ফ্রান্স, ২৪ অক্টোবর ২০২৬
প্যারিসে বিক্ষোভ চলাকালে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন একদল আন্দোলনকারী। ফ্রান্স, ২৪ অক্টোবর ২০২৬

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে ৪ লক্ষ ১০ হাজার মানুষের অংশগ্রহণের কথা জানালেও, বিভিন্ন ইউনিয়ন দাবি করছে এই সংখ্যা প্রায় ৮ লক্ষ। এই বিশাল জনবিক্ষোভের কারণে বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘর বন্ধ রাখা হয়, ফলে দর্শনার্থীরা ঐতিহাসিক মোনালিসা দেখার সুযোগ থেকে বঞ্চিত হন। মুসে দর্সে এবং প্যারিস অপেরাও বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। শনিবার রাতে প্যারিস ও মার্সেই শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

মার্সেইয়ের সেন্ট-ভিনসেন্ট-ডি-পল গির্জার সামনের সড়কে জড়ো হন হাজারো মানুষ। ফ্রান্স, ২৪ অক্টোবর ২০২৬
মার্সেইয়ের সেন্ট-ভিনসেন্ট-ডি-পল গির্জার সামনের সড়কে জড়ো হন হাজারো মানুষ। ফ্রান্স, ২৪ অক্টোবর ২০২৬

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪৮ মিনিট আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

৫১ মিনিট আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

২ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

২ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৫ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৬ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক

১৫ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক

পোশাক শিল্পে অস্থিরতা | ১৮ দিনে ৫০০০ কোটির বেশি উৎপাদন ক্ষতি, শঙ্কায় অর্থনীতি

১৫ ঘন্টা আগে
১৮ দিনে ৫০০০ কোটির বেশি উৎপাদন ক্ষতি, শঙ্কায় অর্থনীতি

পল্টনে আটক আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

১৬ ঘন্টা আগে
পল্টনে আটক আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

মোদি সরকারের অধীনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত | হিউম্যান রাইটস ওয়াচ

১৬ ঘন্টা আগে
হিউম্যান রাইটস ওয়াচ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।