আলমডাঙ্গায় হত্যা চেষ্টা মামলার আসামি হেবা ও ট্যাপেন্টাডলসহ শামীম রেজা গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় হত্যা চেষ্টা মামলার আসামি হেবা ও ট্যাপেন্টাডলসহ শামীম রেজা গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি হেবা ও ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট শামীম রেজাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে তাদেরকে গ্রেফতার করে।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার প্রাগপুর গ্রামে অভিযান চালিয়ে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি হেবা (৫০) কে তাঁর নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করে । তিনি ওই গ্রামের মোবারেকের মণ্ডলের ছেলে।
অন্যদিকে, একই রাতে পৌর এলাকার হাইরোডের মজিদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে শামীম রেজাকে (২৭) গ্রেফতার করে। তিনি আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের আব্দুর রউফের ছেলে। তাঁর হেফাজত থেকে ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশ জানায়, হেবা আলমডাঙ্গা থানার ৩০ অক্টোবর দায়ের করা ১৮ নম্বর মামলার এজাহারনামীয় আসামি। তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭ ধারায় মামলা রয়েছে। অপরদিকে, শামীম রেজার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৩৬(৫) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতার দুজনকেই শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
পাবনায় বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু, আহত আরও তিনজন
আলমডাঙ্গায় থানা ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ২৫ মামলা : ৮ মোটরসাইকেল ও ১টি অবৈধ যান আটক
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
১ মিনিট আগে
চুয়াডাঙ্গার নবাগত ডিসি আলমগীর কবিরের সঙ্গে আলমডাঙ্গা ব্যায়ামাগারের প্রতিনিধি দলের সাক্ষাৎ
১ ঘন্টা আগে
সময়ের সাক্ষী আলমডাঙ্গা রেলস্টেশন | ইতিহাসের গৌরব আজ অবহেলার ক্ষতচিহ্নে মলিন
৬ ঘন্টা আগে