লগইন
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ নভেম্বর, ২০২৪ | ০৬:০০ বিকাল ১৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা


৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে বিএনপির কার্যালয়ে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।


আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু। প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান পিন্টু বলেন, ১৯৭১ সালে শহীদ রাস্ট্রপতি তৎকালিন মেজর জিয়াউর রহমান দেশ স্বাধীনের ঘোষনা দিয়েছিলেন। দেশে যখন যুদ্ধ শুরু হয় তখন কোথায় ছিলেন আওয়ামী লীগ নেতৃববৃন্দ ? আপনারা ভারতে গিয়ে নিরাপদ আশ্রয় গ্রহণ করে ছিলেন। দেশ স্বাধীনের পর আপনারা দেশে এসে ক্ষমতায় বসে মুক্তিযোদ্ধাকে একটি প্রাইভেট কোম্পানীতে পরিনত করেছিলেন। শেখ মুজিবুর রহমান ক্ষমতায় বসার পর ১৯৭৪ সালে এ দেশে দুর্ভিক্ষ পরিনত হয়েছিল, সে কথা এদেশের মানুষ ভুলে যায়নি। এ দেশের মানুষ এবং কুকুর ড্রেনের ভাত খেয়ে জীবন ধারণ করেছিল। এদেশের মা বোনেরা মশারির জাল পরে লজ্জা নিবারণ করেছিল। ১৯৭৫ সালের ৭ নভেম্বর এদেশের সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে দুর্নীতি, স্বজনপ্রীতি, অন্যায় অত্যাচার, সামাজিক বিশৃঙ্খলা একদলীয় শাসনের যাতাকলে পড়ে গোটা জাতি যখন বিধ্বস্ত ঠিক সেই মুহূর্তে ৭ নভেম্বর এক মহান বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্ষমতায় নিয়ে আসা হয়। তিনি বলেন, ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনার মধ্য দিয়ে যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল। আর ২০২৪ সালে ছাত্র-জনতা আমরা ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন করেছি সেটা ফ্যাসিবাদি সরকার বিরুদ্ধে। সেই আন্দোলনে ফ্যাসিবাদি সরকার উৎখাত হয়েছে।


আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের উপস্থাপনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল খালেক, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেচুর রহমান মিলন, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুড্ডু, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হক, সাধারণ সম্পাদক লালন মিয়া, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা নাসির উদ্দিন, রহিদুল ইসলাম, হাফিজুর রহমান চমক, সাবেক কমিশনার আব্দুর রাজ্জাক, বরকত আলী, আমিনুল ইসলাম নান্নু, উপজেলা যুবদলের সদস্য সচীব রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক চৌধুরী জাহাঙ্গীন আলম বাবু, পৌর যুবদলের সদস্য সচীব সাইফুদ্দীন কনক, যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, হারদী ইউনিয়ন যুবদল নেতা বাবুল মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচীব আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের আহবায়ক আতিক হাসান রিংকু, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমদাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব রাজিব আহম্মেদ রাজু প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৩০ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৩১ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।