লগইন
হাসপাতাল থেকে বাবার লাশ বাড়িতে পৌঁছানোর আগেই চিকিৎসাধীন মেয়ের মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ মার্চ, ২০২৪ | ০৬:০০ বিকাল ৭০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

হাসপাতাল থেকে বাবার লাশ বাড়িতে পৌঁছানোর আগেই চিকিৎসাধীন মেয়ের মৃত্যু


মুক্তিযোদ্ধা বৃদ্ধ বাবাকে হাসপাতালে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটায় মারা গেলেন মেয়ে। হাসপাতাল থেকে বাবার লাশ বাড়িতে পৌঁছানোর আগেই হাসপাতালে চিকিৎসাধীন মেয়ের মৃত্যু হল। দুই পরিবারে শোকের মাতম।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার (৯৪) বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। গত প্রায় এক সপ্তা আগে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন রাখা হয়। গত বুধরার রাত সাড়ে ১০ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুররণ করেন।


এদিকে, বুধবার বিকেলে বাবাকে দেখতে শ্বশুরবাড়ি কালুপোল গ্রাম থেকে হাসপাতালে যাচ্ছিলেন জাহানারা বেগম (৭০)। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। বাবার লাশ রাতে বাড়িতে পৌঁছনোর আগেই মেয়ে জাহানারা বেগমও না ফেরার দেশে পাড়ি জমান। দুই পরিবারে শোকের মাতম।


অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় গার্ড অব অনার শেষে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় গ্রামের গোরস্থানে দাফন করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস গার্ড অব অনার পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া। জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনারে অংশ নেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

১ ঘন্টা আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

১ ঘন্টা আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

২ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৮ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৮ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৪ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।