সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
হাটবোয়ালিয়ার প্রবীন ব্যক্তিত্ব মোহাম্মদ আলী মন্ডলের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রবীন ব্যক্তিত্ব মরহুম মোহাম্মদ আলী মন্ডলের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২ অক্টোবর শনিবার বেলা ১২ টার সময় হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ছাত্রীবৃন্দের আয়োজনে অডিটোরিয়ামে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোয়েব উদ্দিন, মরহুম মোহাম্মদ আলী মন্ডলের কনিষ্ঠ পুত্র ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন রেজা।
হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকির উপস্থাপনা উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য তাজেম আলী, আশরাফুল ইসলাম ডাবলু, সিনিয়র শিক্ষক কোরবান আলী, আলমগীর কবির, ওজিফা খাতুন, জাহানারা খাতুন, শামীমা খাতুন, গুলশান আরা ও শাহীন রেজাসহ সকল ছাত্রীবৃন্দ । দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা
২৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৬ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১২ ঘন্টা আগে