লগইন
সিরাজ সামজীর মৃত্যু : থেমে গেল এক স্বপ্ন প্রদীপের প্রাণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ জানুয়ারী, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

সিরাজ সামজীর মৃত্যু : থেমে গেল এক স্বপ্ন প্রদীপের প্রাণ


রহমান মুকুল ঃ বার্ধক্যজনিত নানা রোগে ভূগে না ফেরার দেশে পাড়ি জমালেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আ,ফ,ম সিরাজ সামজী। সিরাজ সামজীর মৃত্যুর সাথে সাথে এক মহৎ স্বপ্নের প্রদীপ চিরতরে নিভে গেল। সিরাজ সামজী ডায়াবেটিসসহ বেশ কিছু জটিল রোগে ভূগছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে সম্প্রতি তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭৩ বছর বয়সে ২২ জানুয়ারি রবিবার সকাল আটটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


মরহুমের জানাযা তাঁর স্বপ্নের বিশ্বজগত বিশ্ববিদ্যালয়ে দাফন করা হয়েছে।


সিরাজ সামজী সমাজের আর দশটা মানুষের মত গড়পড়তা মানুষ ছিলেন না। অসাধারণ কিছুটা তো বটেই। তিনি নিজেই একটা প্রতিষ্ঠান ছিলেন। আলমডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। ৯০ এর দশকে তিনি নিজের প্রচেষ্টায় গড়ে তোলেন আলমডাঙ্গার মত ব্যবসা সফল মফস্বলে সাহিত্য পরিষদ। এটা তুচ্ছ বিষয় না। এ সাহিত্য পরিষদের প্রাণপুরুষও ছিলেন তিনি।


আ, ফ, ম সিরাজ সামজী এক অসাধারণ সাহিত্য সংগঠক ছিলেন। নিজে চাকরি করতেন। পারিবারিকভাবে সচ্ছ্বল ছিলেন। ফলে সংগঠক হিসেবে খরচ করতেও দ্বিধা করতেন না। ঝাকড়া বাবরি চুলের সুঠাম দীর্ঘদেহী গৌর বর্ণের সুপুরুষ ছিলেন তিনি। মাথাভর্তি সাদা চুলের সাথে মুখের শুভ্র দাড়ি বেশ সাজুস্যপূর্ণ ছিল। স্বর্গীয় আভা ছড়াতেন। মৃদু স্বরে বৈঠকী মেজাজে কথা বলতেন। সকলে সন্মান করে তাঁকে গুরুজী সম্বোধন করতেন।
তাঁর প্রত্যক্ষ প্রযতেœ আলমডাঙ্গায় বেশ কিছু সাহিত্যিক, সাহিত্যমোদীর আবির্ভাব ঘটেছে। অনেকেই এখন সাহিত্য পরিষদের সাথে নেই। তবে তাদের উৎস সাহিত্য পরিষদ; সিরাজ সামজী।


সিরাজ সামজীর স্বপ্ন শুধু সাহিত্য পরিষদের ছোট বৃত্তে আবদ্ধ ছিল না। তাঁর অমল ধবল এ স্বপ্ন ছুয়ে গিয়েছিল আকাশের নিঃসীম নীলের পরশ। তিনি নিজ গ্রাম ফরিদপুরে নিজের জমিনে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। "বিশ্ব জগত বিশ্ববিদ্যালয় "। মাতৃভাষা চর্চার ও গবেষণার পীঠস্থান সৃষ্টির প্রয়াস ছিল। শুধু স্বপ্ন না, বাস্তবিক প্রয়াস ছিল। তিনি নিজ ব্যয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের সাধ্যানুযায়ী সামান্য অবকাঠামো নির্মাণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে তাঁর এ মহৎ স্বপ্ন ধারণ করে তা বহণ করে নেবার সারথি জোটেনি। এত ব্যপ্তির স্বপ্ন ধারণ করার মত কোন মহাজনের সাক্ষাৎ তিনি পাননি। তবে জীবদ্দশায় তিনি আশা ছাড়েন নি কখনও।


কবি আ,স, ম সিরাজ সামজীর এ মহৎ স্বপ্নের কোন দিশারী নেই। কোথাও কেউ কি নেই সেই স্বপ্নের পিলসুজে আহুন জ্বেলে দেবার? সিরাজ সামজীর স্বপ্নদীপ নেভে নাই -- এমন প্রত্যাশায় আমরা বুক বাঁধতে চাই।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৬ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৭ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

৫৯ মিনিট আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।