লগইন
সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে আলমডাঙ্গা উপজেলার নবাগত নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ জুন, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে আলমডাঙ্গা উপজেলার নবাগত নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস

"আলমডাঙ্গায় আসার পূর্বে উর্দ্ধতন কর্মকর্তাদের যারা পূর্বে এখানে দায়িত্ব পালন করেছেন, তাদের নিকট থেকে আলমডাঙ্গা সম্পর্কে জেনেছি, গুগলে সার্চ করে তথ্য নিয়েছি। আমার নিজের এলাকা ভালোভাবে না চিনলেও কর্মস্থল এলাকা ভালোভাবে চিনেছি। আলমডাঙ্গাকে নিজের এলাকা হিসেবে পেতে চাই।"
আলমডাঙ্গার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাসের সঙ্গে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাব ও আলমডাঙ্গার সিনিয়র সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে উপরোক্ত বক্তব্য দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।


সে সময় তিনি আরও বলেন, "আলমডাঙ্গায় আসার আগেই আমি আলমডাঙ্গা কলাকেন্দ্রের সাথে পরিচিত। এই সাংস্কৃতিক সংগঠণের অনেক শিক্ষার্থি জাতীয় প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে।" তিনি আরও বলেন, "মাদক, বাল্যবিয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করা হবে।"তিনি বলেন, "এখানে শিক্ষার হার বেশ কম। এ বিষয়টিতে কাজ করতে হবে।'


সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক এনএইচ শাওন, যুগ্নসাধারণ সম্পাদক সনজু আহমেদ, আব্দুল্লাহ হক, সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন, সিনিয়র সহ-সভাপতি রাশেদুজ্জামান রাজিব, সহ-সভাপতি তানজিদ সোহেল হিরো, কার্যনির্বাহী সদস্য ইউনুছ আলী মন্ডল, সালাউদ্দিন, শাহরিয়ার শরিফ, সিনিয়র সাংবাদিক রহমান মুকুল, প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখার, আনোয়ার হোসেন, এমদাদ হোসেন, শরিফুল ইসলাম রোকন, তানভির সোহেল, সাংবাদিক ইখলাস হোসেন, নাসির উদ্দীন, রানা মাহমুদ।


সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা শেষে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৫৫ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৫৬ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।