লগইন
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবীতে মানববন্ধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ সেপ্টেম্বর, ২০২৪ | ০৬:০০ বিকাল ১১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবীতে মানববন্ধন

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবীতে মানববন্ধন করেছে আলমডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষা সংস্কার করতে শিক্ষকদের প্রাপ্ত সম্মান দিতে মানবিক অন্তর্র্বতী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান শিক্ষক নেতৃবৃন্দ। জাতি গঠনে অতি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা শিক্ষকদের অবহেলা করে উন্নত দেশ গঠন সম্ভব নয় বলে দাবি করেন শিক্ষক নেতারা। নেতৃবৃন্দ বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। জাতি গঠনের সেই শিক্ষকরা সমাজে অবহেলিত। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রাপ্ত ও যৌক্তিক দাবি মেনে নিয়ে অন্তর্র্বতী সরকার শিক্ষকদের পাশে দাঁড়াবে বলেও বিশ্বাস করেন নেতৃবৃন্দ।

২৮ সেপ্টেম্বর শনিবার উপজেলা গেটে মানববন্ধন ও উপজেলা মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি আলমডঙ্গা উপজেলা শাখার সভাপতি ইকবাল উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক হাফিজুর রহমান, আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন অ্যাটম, সিনিয়র সহ-সভাপতি জহুরুল হক, সহ-সভাপতি আব্দুল হালিম, শাহীমা আক্তার, নুরুন্নাহার ডলি, যুগ্ম সাধারন সম্পাদক আবু মুহাম্মদ নাজমুর রহমান সৈকত, নাফিউল নেছা, সহ-সাধারন সম্পাদক রকিবুল হাসান,

সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক বাদিউল ইসলাম, ওহিনা মোস্তফা, অর্থ সম্পাদক আনিসুজ্জামান, সহ-অর্থ সম্পাদক শাহিনুর রহমান, নাজমুন্নাহার মীম, সুমাইয়া খাতুন, দপ্তর সম্পাদক আলিহিম, সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান, শিক্ষা সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, সহ-শিক্ষা সম্পাদক শিরিন আক্তার, বাদিউজ্জামান নিজাম, ক্রীড়া সম্পাদক মামুনুর রশিদ, সহ-ক্রীড়া সম্পাদক সোহেল রানা, আইসিটি সম্পাদক হাসানউদ্দৌলা, সহ-আইসিটি সম্পাদক সাইদুর রহমান পলাশ, শাখাওয়াৎ হোসেন, উম্মে জোবায়দা প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৪৭ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৪৭ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।