লগইন
রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ সেপ্টেম্বর, ২০২২ | ০৬:০০ বিকাল ৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী। ১সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনগত রাত ২টা ৩০ মিনিটের সময় আলমডাঙ্গা পৌর এলাকায় মিয়াপাড়ার নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্য জনিত নানান রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।


জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়ার মরহুম নূর হোসেনের ছেলে বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী (৭৫) শহরের হায়দার টিটি নামেই পরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ রেলওয়ের টিটি পদে চাকুরী করতেন। এছাড়াও তিনি আলমডাঙ্গা মিয়াপাড়ার নিজ বাড়িতেই ব্যবসা করতেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত কারণে নানান রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার দিনগত রাত ২টা ৩০ মিনিটের সময় নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।

শুক্রবার বেলা ৩টার দিকে আলমডাঙ্গা দারুস সালাম ঈদগা ময়দানে গার্ড অব অনার প্রদানের আগে মরহুম বীর মুক্তিযোদ্ধা হায়দার আলীর সন্মানে পূষ্পমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা অগ্নি সেনা মঈন উদ্দিন পারভেজ, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ জকু। পুষ্পমাল্য অর্পনের পর আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে একটি চৌকশ পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন।

পরে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ পড়ান মাওলানা আলহাজ আব্দুল কাদের। জানাজা শেষে দারুস সালাম কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ মেয়ে ১ ছেলে বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের একমাত্র ছেলে গোলাম মোস্তফা মিন্টু পিতার আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মীর মহি উদ্দিন, সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নূর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা অগ্নিসেনা মইনুদ্দিন পারভেজ, বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, ক্রীড়া সংগঠক শেখ আব্দুল জব্বার, সমাজকর্মী শেখ সাইফুল ইসলাম, উপজেলা জাসদের সভাপতি গোলাম সরোয়ার, উপসহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক, সাবেক স্টেশন মাস্টার শামসুল হক টুকু, আলহাজ্ব আহাম্মদ আলী সহ স্থানীয় ব্যবসায়ীক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি স্থানীয় সুধীজন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

২৪ মিনিট আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৬ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৬ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১০ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।