লগইন
মৃত সহকর্মীর কয়েক লাখ টাকার কাঠ চুরি করার অভিযোগ উঠেছে কুমারী ভি‌টিআইর কর্মচারী সাহিবুলের বিরুদ্ধে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ মার্চ, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মৃত সহকর্মীর কয়েক লাখ টাকার কাঠ চুরি করার অভিযোগ উঠেছে কুমারী ভি‌টিআইর কর্মচারী সাহিবুলের বিরুদ্ধে


স্বামী-স্ত্রীর আকস্মিক মৃত্যুর পর আলমডাঙ্গার কুমারী ভেটেরিনারি ইন্সটিটিউটের প্রয়াত স্টাফ গোলাম রহমান বকুলের কয়েক লাখ টাকার মূল্যবান কাঠ চুরি করার অভিযোগ উঠেছে সহকর্মী সাহিবুল ইসলামের বিরুদ্ধে।


সাহিবুল ইসলাম কুমারী গ্রামের মসলেম উদ্দীনের ছেলে ও কুমারী ভেটেরিনারি ইন্সটিটিউটের মাস্টাররোলে চাকুরীরত। গত শুক্রবার সকালে ছুটির দিনে ভেটেরিনারি ইন্সটিটিউটের একটি পরিত্যক্ত রুমের তালা ভেঙ্গে ওই মূল্যবান কাঠ চুরি কওে ভ্যান বোঝাই করে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি জানাজানি হলেও মৃত গোলাম রহমান বকুলের ছেলে ভয়ে অভিযোগ করতে সাহস পাননি। পরে আকস্মিকভাবে মারা যাওয়া দম্পতির কাঠ চুরি করে নেওয়ার ঘটনা জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


জানা যায়, কুমারী গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে গোলাম রহমান বকুল কুমারী ভেটেরিনারি ইন্সটিটিউটে বুল অ্যাটেন্টডেন্ট পদে চাকুরী করতেন। ছোটখাটো পদে চাকুরির পাশাপাশি তিনি গ্রামে কাঠের ব্যবসা করতেন। ভেটেরিনারি ইন্সটিটিউটের একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের এক রুমে বেশ কয়েক লাখ টাকার কাঠ রেখেছিলেন।


এরই এক পর্যায়ে বকুলের স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি স্ত্রীকে ভারতে চিকিৎসার জন্য নিয়ে যান। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। সর্বস্ব বিক্রি করে তিনি স্ত্রীর চিকিৎসায় খরচ করেও বাঁচাতে পারেননি।


এ ঘটনায় গোলাম রহমান বকুল ভেঙ্গে পড়েন। অল্পদিনেই তিনি শারীরিক ও মানষিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সম্প্রতি তিনিও মারা গেছেন।


এদিকে, এই বেদনামথিত ঘটনার সুযোগ নেন মৃত গোলাম রহমান বকুলের সহকর্মী ভেটেরিনারি ইন্সটিটিউটে মাস্টাররোলে চাকুরীরত সাহিবুল ইসলাম। তিনি গত শুক্রবার সকালে রুমের তালা ভেঙ্গে কয়েক লাখ টাকার মূল্যবান কাঠ চুরি করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।


গোলাম রহমান বকুলের ভাই মজনুর রহমান জানান, আমার ভাই বকুলের কয়েক লাখ টাকার কাঠাল, শিশুসহ মূল্যবান কাঠ সাহিবুল ইসলাম চুরি করে নিয়ে গেছে। শুক্রবার ভোরে ভ্যানভর্তি করে কাঠ নিয়ে যাওয়া বিষয়টি মোবাইল ফোনে মাধ্যমে জানতে পারি। পরে ভাতিজা সোহানকে সাথে নিয়ে সাহিবুলের নিকট গেলে সে জানায় খড়ি করার জন্য নিয়ে গেছি। কিন্তু একটি কাঠও নষ্ঠ হয়নি। এ ব্যাপারে ভেটেরিনারি ইন্সটিটিউটের অধ্যক্ষের কাছে অভিযোগ করেছি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

১৪ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

১৫ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।