লগইন
ভ্রাম্যমান আদালতে জরিমানা করায় উপজেলা পরিষদ চত্তরে প্রতিবাদ করেন ট্রাক্টর চালকরা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ জানুয়ারী, ২০২৪ | ০৬:০০ বিকাল ৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

ভ্রাম্যমান আদালতে জরিমানা করায় উপজেলা পরিষদ চত্তরে প্রতিবাদ করেন ট্রাক্টর চালকরা

রাস্তায় নিয়মিত মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ভ্রাম্যমান আদালতে দুই ট্রাক্টর চালককে ৩০ হাজার টাকা জরিমানা করায় উপজেলা চত্বরে প্রতিবাদ করেন ট্রাক্টর চালকরা। বুধবার দুপুরে ২০ থেকে ২৫ জন চালক তাদের ট্রাক্টর নিয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে প্রতিবাদে যোগ দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস চালকদের ডেকে নিয়ে তাদের সাথে কথা বললে তারা ভুল বুঝতে পেরে ফিরে যান। এ সময় চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির কোষাধ্যক্ষ আবিদুদ্দৌজা ক্যাবল, ওসি তদন্ত একরামুল হোসাইন ও জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান শিলন উপস্থিত ছিলেন।


জানা গেছে, মাটি ব্যবসায়ীরা মাঠান জমির মাটি কেটে ট্রাক্টরে করে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করেন। এতে গ্রামের রাস্তাগুলোয় ট্রাক্টর থেকে মাটি পড়ে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়। গ্রামবাসির মধ্যে তীব্র ক্ষোভও দেখা দেয়। এ প্রেক্ষিতে গত ২৯ জানুয়ারী জনদুর্ভোগ রোধে বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভুমি রেজওয়ানা নাহিদ। এসময় ঘটনাস্থল থেকে হারদী ইউনিয়নের কাটাভাঙ্গা গ্রামের ট্রাক্টর চালক শিশির ও হারদী গ্রামের শাকিব মাটিভর্তি ট্রাক্টর ফেলে দৌড়ে পালিয়ে যান। দীর্ঘ সময় অপেক্ষার পর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ওই দুই ট্রাক্টর চালককে ৩০ হাজার টাকা জরিমানা করেন। তারা কেদারনগর মাঠ থেকে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করছিলেন। তারা ট্রাক্টরভর্তি মাটি নিয়ে কেদারনগর, কাশিপুর, ফরিদপুরসহ বেশ কয়েকটি গ্রামের রাস্তা দিয়ে যাতায়াতের কারণে রাস্তায় মাটি পড়ে জনদুর্ভগের সৃষ্টি হয়। এতে চরম জনভোগান্তিতে পড়ে এসব গ্রামের মানুষ। রাস্তার আশপাশের বাড়ি-ঘরে ধুলার স্তর পড়েছে। এছাড়া কেদারনগরে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত ব্রীজটিও দিনভর মাটি বোঝাই গাড়ির চাপে ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের নিষেধও তারা কর্ণপাত করেনি।


সংবাদ পেয়ে আলমডাঙ্গা সহকারী কমিশনার ভুমি রেজওয়ানা নাহিদ কেদারনগর গ্রামে গিয়ে মাটি বোঝাই দুইটি ট্রাক্টরকে আটক করেন। এ সময় তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাটি বোঝাই দুই গাড়ির দুই চালককে ৩০ হাজার টাকা জরিমানা করেন।


ট্রাক্টর চালক সাহাবুল হক বলেন,আমরা ভাড়ায় ট্রাক্টর চালায়। জরিমানা করলে মাটি ব্যবসায়ীদের করা দরকার।


উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, কিছুতেই জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। রাস্তায় মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

১ ঘন্টা আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

১ ঘন্টা আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

২ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৮ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৮ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৪ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।