লগইন
ভূমিহীন হতদরিদ্র বৃদ্ধার বাড়ি ভেঙ্গে প্রাচীর দিয়ে খাস জমি দখল করে নেওয়ার অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ এপ্রিল, ২০২৪ | ০৬:০০ বিকাল ৭৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

ভূমিহীন হতদরিদ্র বৃদ্ধার বাড়ি ভেঙ্গে প্রাচীর দিয়ে খাস জমি দখল করে নেওয়ার অভিযোগ

সাত সকালে ভূমিহীন হতদরিদ্র বৃদ্ধার বাড়ি ভেঙ্গে প্রাচীর দিয়ে খাস জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে অভয়নগরের প্রভাবশালী মিজানুর রহমান গং'র বিরুদ্ধে। অসহায় বৃদ্ধা শারীরিক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। বৃদ্ধার মাথা গোজার ঠাঁই ভেঙ্গে দেওয়ার তাকে খোলা আকাশের নিচে রাত যাপন করতে হবে বলে গ্রামের অনেকে মনে করেছেন।


জানা যায়, আলমডাঙ্গার অভয়নগর গ্রামের মৃত সাধনের বৃদ্ধা স্ত্রী ফিরোজা খাতুন ইটভাটায় কাজ করেন। বসবাস করেন গ্রামের খাস জমিতে স্বামী শ্বশুরের ভিটেয়। একটা মাটির ছাপড়া ঘর, রান্না ঘর ও বাথরুম। এই ছিল বৃদ্ধার ঘর গেরস্থালী। কামাল নামের এক শারীরিক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে কাটছিল দিন।


একই গ্রামের মিজানুর রহমানরা বেশ প্রভাবশালী। তাদের পর পর দুটি দোতলা বাড়ি রয়েছে। সার, ও কীট নাশকের ব্যবসা রয়েছে। দীর্ঘদিন ধরে মিজানুর গং-দের নজর পড়ে বৃদ্ধার বসবাসরত খাস জমির উপর। ২০১৫ সালে টাকার বিনিময়ে গোপনে তৎকালীন সহকারি কমিশনার ভ‚মি ও উপজেলা নির্বাহী অফিসারের হাত খাস জমির একাংশ নিজের নামে করে নেয়। দীর্ঘ কয়েক বছর পর গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে বৃদ্ধার পরিবারকে হতবাক করে দিয়ে মিজানুর রহমান ও তার দুই ছেলে তরিকুল ও বকুলের নেতৃতে বৃদ্ধার ঘর বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সাথে সাথে প্রাচীর তুলে দখল নেওয়া হয়েছে জমি।


মাথাগোজার ঠাইটুকু হারিয়ে ভূমিহীন নি:স্ব বৃদ্ধা এখন দ্বারে দ্বারে ঘুরছেন। খোলা আকাশের নিচে জীবন যাপন করছে।


গ্রামসূত্রে জানা যায়, অনেক আগে থেকেই বৃদ্ধার বসবাসের খাস জমির উপর শৈন দৃষ্টি পড়ে ধনাঢ্য মিজানুরের। তিনি তিন লাখ টাকা ব্যয় করে নিজ বাড়ির সামনে অবস্থিত বৃদ্ধার বসবাসের খাস জমিটি গোপনে লিজ নেন।
বৃদ্ধার আরেক ছেলে ভ্যানচালক জামাল উদ্দীন জানান, "আমার বাপ দাদা ওই জমিতে বসবাস করেছেন। এখন আমরা করছি। মিজানুর ও তার ছেলেরা হঠাৎ মিস্ত্রি নিয়ে এসে সকালে আমার মায়ের ঘর, রান্নাঘর ও বাথরুম ভেঙ্গে গুড়িয়ে দিয়ে প্রাচীর দিয়ে ঘিরে নিয়েছে।"


সরেজমিনে গিয়ে দেখা গেছে, বৃদ্ধা ইটভাটার কাজ শেষ করে ক্ষুদা পেটে বাড়ি এসেছে দুপুরে। বাড়িতে ঢুকেই দেখতে পায় তার ঘর, রান্নাঘর ও বাথরুম নেই। প্রতিবেশি মিজানুর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। ভাঙ্গা ঘরের মাটির উপরে দাড়িয়ে কান্না করতে থাকে বৃদ্ধা ফিরোজা খাতুন। তার সাথে কথা বলতে গেলে সে কান্না করতে করতে বলে আমার থাকার জায়গা টুকু কেড়ে নিয়েছে। তাকে এখন খোলা আকাশের নিচে থাকতে হবে।


অভিযুক্ত মিজানুর রহমান বলেন, "অনেক আগেই আমি ওই খাস জমি লিজ নিয়েছি। বৃদ্ধা জমি ছেড়ে দেয় না। তাই দখল করে প্রাচীর দিয়ে নিলাম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

১ ঘন্টা আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

১ ঘন্টা আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

২ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৮ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৮ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।