লগইন
ভাংবাড়িয়া ভোগাইল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থিদের যাতায়াতের পথের প্রতিবন্ধকতা অপসারণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ নভেম্বর, ২০২৪ | ০৬:০০ বিকাল ২০২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

ভাংবাড়িয়া ভোগাইল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থিদের যাতায়াতের পথের প্রতিবন্ধকতা অপসারণ


হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার ভোগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের পথে বাঁশের বেড়ার প্রতিবন্ধকতা অপসারণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর নেতৃত্বে সোমবার ১৮ নভেম্বর বিদ্যালয়ে যাতায়াতের পথের ওই প্রতিবন্ধকতা দূর করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল ওহাব, আসমানখালী পুলিশ ক্যাম্পের টু-আইসি এএসআই শাহরিয়ার, মহিলা মেম্বর মরিয়ম খাতুন প্রমুখ। এ ঘটনায় এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন ইউএনও-এসি ল্যান্ড।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার ভোগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের পথ প্রায় ৩/৪ মাস পূর্বে বাঁশের বেড়া দিয়ে আটকে দিয়েছিলেন ওই গ্রামের ইব্রাহিম মন্ডল ও আয়ুব আলী। ফলে বিদ্যালয়টির প্রায় দেড় শ' কোমলমতি শিক্ষার্থীকে প্রতিনিয়ত পার্শ্ববর্তী বাঁশঝাড়ের ভেতর দিয়ে অথবা বিভিন্ন ব্যাক্তির বাড়ির ভেতর দিয়ে বিদ্যালয়ে যেতে হতো। স্থানীয়ভাবেও অনেক চেষ্টা করেও সমস্যার সমাধান হচ্ছিল না। তারা যাতায়াতের রাস্তার জমি দাতার নিকট থেকে কিনে নিয়েছেন দাবি তুলে ওই প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এক পর্যায়ে প্রধান শিক্ষক সমস্যাটি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিতভাবে অবহিত করেন।


উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম অবহিত হওয়ার পর গতকাল সোমবার সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুকে ঘটনাস্থলে গিয়ে সমাধানের পরামর্শ দেন। তিনি দখলবাজ দুজনকে জমি ক্রয়ের দলিল দেখাতে নির্দেশ দিলে তারা দেখাতে পারেননি। পরে তোপের মুখে তারা নিজেরাই বিদ্যালয়ে যাতায়াতের পথের বেড়া সরিয়ে নেন।


ভোগাইল বগাদী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার জাহান ঝন্টু জানান, "সমস্যাটি বেশ কিছুদিনের। স্থানীয়ভাবে মীমাংসা সম্ভব হয়নি। শেষাবধি প্রশাসনের হস্তক্ষেপে সমাধান হয়েছে। উপজেলা প্রশাসন প্রশংসাযোগ্য উদ্যোগ নিয়েছে। এজন্য এলাকার মানুষ কৃতজ্ঞ। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার উভয়ের প্রতি আমরা এলাকাবাসী সন্তষ্ট।"

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৩০ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৩১ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।