লগইন
ভরা মৌসুমেও পানি নেই, পাট নিয়ে বিপাকে আলমডাঙ্গার কৃষকরা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ আগস্ট, ২০২১ | ০৬:০০ বিকাল ২৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ভরা মৌসুমেও পানি নেই, পাট নিয়ে বিপাকে আলমডাঙ্গার কৃষকরা


রহমান মুকুলঃ চলছে শ্রাবণ মাসের শেষ ভাগ। ভরা মৌসুমেও আলমডাঙ্গা উপজেলার পৌণে ৩শ গ্রামে চলছে পানির জন্য হাহাকার। পাটচাষিরা জাগ দিতে পারছেন না তাদের সোনালী স্বপ্ন পাট। আমন ধান চাষেরও পর্যাপ্ত পানি নেই।
উপজেলার পাঁচলিয়ার কৈমারি বিল। এ বিলে এক সময় আষাঢ় মাস আসার সাথে সাথে পানি থৈ থৈ অবস্থা হতো। অথচ, এখন ভরায়ও এ বিলে পানির অভাবে আমন ধান রোপণ করতে পারছেন না কৃষকরা। শুধু এ কৈমারি বিল না, মনদহ, সালসুলা, শিতাপিতা, নটা, চ্যাংমারি, গজাড়িয়া বিলসহ উপজেলার প্রায় বিশটি বিলের একই পরিণাম। পানিশূন্য। কৃষকরা কোথায় পাট জাগ দেবেন?

ফারাক্কার অভিশাপে উপজেলার কুমার নদ, ভাটুই নদীসহ হাফ ডজন নদী শুকিয়ে গেছে। শুধুমাত্র নিবু নিবু প্রদীপ শিখার মত ক্ষিণপ্রাণে কুলকুলু বয়ে চলেছে মাথাভাঙ্গা নদী। ফলে এ সকল নদ-নদী থেকে উৎপন্ন উপজেলার প্রায় সকল খাল-বিল অস্তিত্ব হারিয়েছে। অনেক খালবিল দখল করে ভরাট করে নেওয়া হয়েছে।" কোন মতে আছে প্রাণ ধরিয়া" এমন কিছু বিল টিকে থাকলেও তাতে পানি নেই। মাছ চাষের পুকুর ছাড়া কোথাও পানি নেই। ফলে কৃষরা পাট জাগ দিতে পারছেন না পানির অভাবে।

এলাকার পাটচাষিরা পড়েছেন যারপরনাই বিপাকে। পাট জাগ দেবার মতো মিলছে না কোথাও পর্যাপ্ত পানি। কোনো উপায় না পেয়ে কৃষকরা পাট কেটে নিজেদের খানাখন্দে ফেলছেন। শুকনো খানাখন্দ শ্যালো মেশিন দিয়ে পানি ভরে সেখানে জাগ দিচ্ছেন।

অনেক কৃষকের সে ব্যবস্থাও নাই। তারা অন্যের খানাখন্দ বা ছোট অব্যবহৃত মজা পুকুর লীজ নিয়ে তাতে শ্যালো মেশিনে পানি দিয়ে পাট জাগ দিচ্ছেন। ফলে পাট চাষের খরচ অনেক বেড়ে যাচ্ছে।

তাছাড়া, ফলন ভালো হলেও এভাবে স্রোতহীন অপর্যাপ্ত পানিতে পাট জাগ দেওয়ায় পাটের আঁশ আর সোনালি রঙের হচ্ছে না। কালো রঙের ফ্যাকাসে হয়ে যাচ্ছে। কালো পাটের বাজারমূল্য সোনালী আঁশের থেকে অনেক কম হওয়ায় ভালো দাম থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা।

এ বিষয়ে উপজেলার পাঁচলিয়া গ্রামের কৃষক আব্দুর রহিম জানান, খালবিলে পানি না থাকার কারণে সড়কের পাশের খাদে জমা বদ্ধ পানিতে পাট জাগ দিয়েছি। তাতে পাটের আঁশ কালো ও ও দেখতে খারাপ হচ্ছে। কালো রঙের অনাকর্ষণীয় পাট বাজারে কম দামে বিক্রি করতে হচ্ছে।

ডামোশ গ্রামের কৃষক জুয়েল রানা বলেন, পাটের ফলন এবার ভালো হলেও প্রয়োজনীয় পানির অভাবে দুশ্চিন্তায় আছেন তারা। জিকে প্রজেক্টের মেইন ক্যানেলে পানি থাকলেও অজানা কারণে সংযোগ খালে বা শাখা খালে পানি দেওয়া হচ্ছে না। বিভিন্ন গ্রাম ও মাঠে মাঠে অবস্থিত শাখা ক্যানেলে পানি থাকলে সেখানে অবলীলায় পাট জাগ দিতে পারতেন কৃষকরা।

আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সোহেল রানা জানান, এ বছর উপজেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ৮৩৫০ হেক্টর। গত ২ বছর ধরে পাটের মূল্য ভালো পাওয়ায় কৃষকরা পাট চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। ফলনও ভালো হয়েছে। তবে কৃষকরা পাট জাগ দেওয়া নিয়ে কিছুটা সমস্যায় পড়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

২১ মিনিট আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

১ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

১ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

২ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

চুয়াডাঙ্গার নবাগত ডিসি আলমগীর কবিরের সঙ্গে আলমডাঙ্গা ব্যায়ামাগারের প্রতিনিধি দলের সাক্ষাৎ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নবাগত ডিসি আলমগীর কবিরের সঙ্গে  আলমডাঙ্গা ব্যায়ামাগারের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ক্যানের ছিপিতে তৈরি পোশাকে বিশ্ব সুন্দরীর মঞ্চ মাতালেন থাইল্যান্ডের আনা সুয়েংগাম-ইয়াম

৪ ঘন্টা আগে
ক্যানের ছিপিতে তৈরি পোশাকে বিশ্ব সুন্দরীর মঞ্চ মাতালেন থাইল্যান্ডের আনা সুয়েংগাম-ইয়াম

জনতা ব্যাংকের বামুন্দি বাজার শাখার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

৪ ঘন্টা আগে
জনতা ব্যাংকের বামুন্দি বাজার শাখার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

মঙ্গলে রহস্যময় পাথরের সারি | বিজ্ঞানীদের কাছেও যার ব্যাখ্যা নেই

৫ ঘন্টা আগে
বিজ্ঞানীদের কাছেও যার ব্যাখ্যা নেই

খুলনার নার্সারিতে আবিষ্কৃত বহুরূপী ফুল | ‘অরেঞ্জ বার্ড’ ও তার বিচিত্র পরিচয়

৫ ঘন্টা আগে
‘অরেঞ্জ বার্ড’ ও তার বিচিত্র পরিচয়

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।