লগইন
বিশিষ্ট ব্যবসায়ী শিপলেন মোল্লার অর্থায়নে গৃহহীন ৫ পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ মার্চ, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বিশিষ্ট ব্যবসায়ী শিপলেন মোল্লার অর্থায়নে গৃহহীন ৫ পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার


নিজেস্ব অর্থায়নে গৃহহীন ৫ পরিবারকে বাড়ি তৈরি করে দিয়েছেন দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও আলমডাঙ্গা-চুয়াডাঙ্গার সন্তান শহিদুল হক মোল্লা শিপলেন। চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আনুষ্ঠানিকভাবে ৩১ মার্চ শুক্রবার ওই গৃহগুলি হস্তান্তর করেন।


গৃহহীন পরিবারের হাতে গৃহগুলি হস্তান্তরকালে সংসদ সদস্য বলেন, বঙ্গবন্ধু এ দেশের মানুষের অন্ন-বস্ত্র-বাসস্থান নিশ্চিত করার স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি একটি উন্নত ও সুন্দর জীবন উপহার দিয়ে জনগণের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। আজ তারই সুযোগ্যকন্যা তার স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। বঙ্গবন্ধুকন্যার ঐকান্তিক প্রচেষ্টায় গৃহহীন ও ভূমিহীন পরিবারের একটি বাড়ি পাওয়ার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। যার ফলে গৃহহীন পরিবারগুলোকে মাথা গোঁজার নিরাপদ ঠাঁই দেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন হওয়ায় বিশ্বের বুকে এক নতুন ইতিহাস রচনা করেছে বাংলাদেশ।


তিনি সবাইকে জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
প্রতিটি গৃহ দুই লাখ টাকা করে ১০ লাখ টাকায় ৫ টি বাড়ি উপজেলা প্রশাসন কর্তৃক নির্মাণ করা হয়। দুই শতক জমিতে টিনশেড আধা-পাকা ঘর নির্মাণ করা হয়। ২ কক্ষ, প্রশস্ত বরান্দা, একটি স্যানিটারি টয়লেট ও একটি রান্নাঘর সম্বলিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব ডিজাইনের একটি অনন্যসাধারণ গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে।


আলমডাঙ্গা উপজেলার সোনাতনপুরের আব্দুল মান্নান, ভোলারদাইড়ের ঠান্ডুর রহমান ও একই গ্রামের মনজিরা খাতুন, পাঁচলিয়ার নায়েব আলী, ডাউকী গ্রামের তোতা মিয়াকে এসব গৃহ প্রদান করা হয়েছে।


উপস্থিত আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। তারই পরিপ্রেক্ষিতে সারা দেশে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সেই ঘোষণার সাথে একাত্মতা প্রকাশ করে দেশের জনপ্রতিনিধি, স্বনামধন্য ব্যক্তি, ব্যবসায়ী ও আর্থিকভাবে সক্ষমেরা এগিয়ে এসেছেন। আলমডাঙ্গার তেমনই একজন ব্যক্তি শহিদুল হক মোল্লা শিপলেন। তিনি আলমডাঙ্গা উপজেলা প্রশাসনকে ১০ লাখ টাকা দিয়েছিলেন ৫ জন গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দিতে। সেই অর্থে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫ টি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।


শহিদুল হক মোল্লা শিপলেন বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন এ দেশে কোন ভূমিহীন ও গৃহহীন মানুষ থাকবে না। বঙ্গবন্ধুর এই মহৎ স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন তার সুযোগ্য কন্যা। প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগের প্রতি সন্মান জানাতে ও নিজেকে সম্পৃক্ত করতে চেয়েছি আমি। সামর্থ অনুযায়ী আলমডাঙ্গা উপজেলায় ৫ টি গৃহ নির্মাণের ব্যবস্থা করেছি। নিজের এলাকা ছাড়াও দেশের অনান্য স্থানেও কিছু গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দিয়েছি। আমি মনে করি সমাজের প্রতি বিত্তবানদের দায়িত্ব রয়েছে। তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দরকার।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহিদুল হক মোল্লার সহোদর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, আমিনুল ইসলাম অপু মোল্লা, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নবনির্বাচিত চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুল, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জেহালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসানুজ্জামান হান্নান, সাধারন সম্পাদক আব্দুল হান্নান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৩১ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৩১ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।