লগইন
বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে  জামায়াতের  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ আগস্ট, ২০২৪ | ০৬:০০ বিকাল ৭২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টকারী ও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট বুধবার বাদ আছর উপজেলা মডেল মসজিদ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবির এ বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলতায়েবা(আলিফ উদ্দিন) মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ৬ আগস্ট বিকেলে আনন্দ মিছিলের আগে উপজেলা পরিষদ মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল সমগ্র শহর প্রদক্ষিণ শেষে আল তায়েবা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে উপজেলা জামায়াতের আমির নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দারুস সালামের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মাহের আলী, পৌর জামায়াতের নায়েবে আমীর নজরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপজেলা জামায়াদের সহ-সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল, পৌর জামায়াতের সহ-সেক্রেটারী নূর মোহাম্মদ হুসাইন টিপু, ইসলামী ছাত্রশিবির আলমডাঙ্গা থানা সভাপতি রবিউল ইসলাম, শহর শিবিরের সভাপতি আখতারুজ্জামান প্রমুখ। উপজেলার বিভিন্ন গ্রামের বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মিসহ কয়েক শত সাধারন জনতা উপস্থিত হন বিক্ষোভ মিছিল ও সমাবেশে।


বক্তরা বলেন, আলমডাঙ্গায় যারা বসবাস করেন তারা যে ধর্মেরই হোক, কেউই সংখ্যালঘু নয়। নিজেদের সংখ্যালঘু না ভাবতে সনাতন ধর্মের মানুষের প্রতি আহ্বান জানানো হয়। ১৫ আগস্ট ঘিরে ষড়যন্ত্রের নীল নকশাসহ আওয়ামী লীগের সকল চক্রান্ত নস্যাৎ করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৫৫ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৫৬ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।