সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
নিমগ্ন পাঠাগারে কুরবানি বিষয়ক কবিতা পাঠ ও বাংলা সাহিত্যে কুরবানি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানি বিষয়ক কবিতা পাঠ ও 'বাংলা সাহিত্যে কুরবানি' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ জুন ২০২৪ খ্রি. শুক্রবার আসর পর আলমডাঙ্গা বণিক সমিতি ভবনের চতুর্থ তলায় নিমগ্ন পাঠাগার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে বক্তব্য রাখেন কাজল আহমাদ, ইমদাদুল হক, ডা. মো: নাজমুল হুসাইন, সাজ্জাদুল আলম, আবদুর রশীদ মিল্টন ও মুতাসিম বিল্লাহ সাকিব।
কবিতা পাঠ করেন, আল মাসুদ আব্দুল্লাহ, সিদ্দিক হোসেন, সোহেল রানা, আল ইমরান বকুল, মুহাম্মদ আব্দুল্লাহ, কাজল আহমাদ ও ইমদাদুল হক এবং ইসলামি সংগীত পরিবেশন করেন তাওহিদুল ইসলাম খান।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নাদিউজ্জামান রিজভী, মো: মিজানুর রহমান, আল-আমীন, মো: ইফতেখার হোসাইন, মুশফিক তরফদার, সাব্বির আহমেদ, শারজিল হাসান, মাহফুজ হোসেন, সংগ্রাম মিয়া, মাফি, মো: কুরবান আলী, মুন্না আল মাহদী প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৮ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১৩ ঘন্টা আগে