লগইন
দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত হলো চুয়াডাঙ্গা পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ অক্টোবর, ২০২২ | ০৬:০০ বিকাল ৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত হলো চুয়াডাঙ্গা পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

চুয়াডাঙ্গা প্রতিনিধি : দীর্ঘ ১৮ বছর পর সম্পন্ন হলো চুয়াডাঙ্গা সদর উপজেলা ও চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। ৩০ অক্টোবর রোববার সন্ধ্যায় দুটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার মধ্যদিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে। সদর উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক।

এছাড়া চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল কাদের।

রোববার সন্ধ্যায় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক নির্বাচিতদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম এমপি, অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা খাতুন এমপি, অ্যাডভোকেট গেøারিয়া সরকার ঝর্ণা এমপি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর।। জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন অনুষ্ঠানের উদ্বোধন করেন। রোববার সকাল ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার তেঁতুল শেখ কলেজে শুরু হওয়া সম্মেলনে কয়েক দফা ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। জানা যায়, সম্মেলনের শুরুতেই দু’পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এরপর শুরু হয় সম্মেলনের কার্যক্রম।

প্রসঙ্গত, দীর্ঘ ১৮ বছর পর চুয়াডাঙ্গা সদর উপজেলা ও চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হলো। এর আগে ২০০৪ সালের ২৫ ফেব্রæয়ারি চুয়াডাঙ্গা পৌর এবং ওই বছরের ১৫ ফেব্রæয়ারি সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৮ বছর এই দুটি গুরুত্বপূর্ণ ইউনিটের কোনো সম্মেলন হয়নি এতদিন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

৩৭ মিনিট আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৬ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৬ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১০ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।