লগইন
দপ্তরি কাম নৈশপ্রহরী হাতু‌ড়ি দি‌য়ে পেটালেন সহকা‌রি শিক্ষককে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ মে, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

দপ্তরি কাম নৈশপ্রহরী হাতু‌ড়ি দি‌য়ে পেটালেন সহকা‌রি শিক্ষককে


আলমডাঙ্গার জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেনকে পিটিয়ে আহত করেছেন একই বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী ইকতার হোসেন। হুকুম করায় রাগান্বিত হয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী ইকতার পিতলের ঘন্টা দিয়ে ওই শিক্ষককে বেদম পেটান। ১৭ মে বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে স্কুলে স্টাফ মিটিং চলাকালীন অন্যান্য শিক্ষকের সামনেই এ মারপিটের ঘটনা ঘটে। অপমানিত শিক্ষক ফারুক হোসেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের কাছে এ ঘটনার প্রতিকার চেয়ে লিখিত আবেদন করেছেন।


জানা গেছে, প্রতিদিনের মত সহকারী শিক্ষক ফারুক হোসেন ৯ টায় বিদ্যালয়ে উপস্থিত হন। সাড়ে ৯ টায় শিক্ষার্থীদের উপবৃত্তি সংক্রান্ত স্টাফ মিটিং শুরু হয়। এ সময় সহকারী শিক্ষক ফারুক হোসেন দপ্তরী কাম নৈশপ্রহরী ইকতারকে ল্যাপটপ নিয়ে আসতে বলেন। হুকুম করায় ইকতার রেগে যান। এ নিয়ে দু'জনের মধ্যে উত্তপ্ত কথা বিনিময় হয়। এ সময় মিটিংয়ে উপস্থিত সব শিক্ষককে অবাক করে দপ্তরি কাম নৈশপ্রহরী ইকতার পিতলের ঘন্টা দিয়ে সহকারী শিক্ষক ফারুক হোসেনকে পেটাতে থাকেন। উপস্থিত অন্যান্য শিক্ষক পিতলের ঘন্টা কেড়ে নিলে ইকতার ঘন্টা বাজানো কাঠের হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকেন।


এ ঘটনায় ফারুক হোসেন স্তম্ভিত হয়ে যান। জোড়গাছা গ্রামের স্থানীয় ছেলে দপ্তরি কাম নৈশপ্রহরী ইকতার। বিদ্যালয়ের সামনেই বাড়ি। তাই তাকে কিছু বলার সাহস দেখাননি বিদ্যালয়ের শিক্ষকরা। এ ঘটনায় তীব্র অপমানিত সহকারী শিক্ষক ফারুক হোসেন এ ন্যাক্কারজনক ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।
জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার ৩০ কেজি ওজনের একটি ছাগল অসুস্থ হয়ে পড়ায় জবাই করা হয়। এই নিয়ে ব্যস্ত থাকায় তিনি বিবদমান দুই পক্ষকে এক জায়গায় বসিয়ে মিটমাট করে দেওয়ার সময় পাননি। তবে দুই একদিনের মধ্যেই তিনি মিমাংশা করে দেবেন বলে জানান।


সহকারী শিক্ষা অফিসার শামীম সুলতান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মারপিটের ঘটনা শুনেছি। বৃহস্পতিবার স্কুল খুললে বিস্তারিত জেনে জানানো যাবে।


গ্রামের একাধিক ব্যক্তি অভিযোগ তুলে বলেন, ইকতার প্রধান শিক্ষককে ম্যানেজ করে বিদ্যালয়ে উপস্থিত থাকেন না প্রায় দিনই। তিনি হাটে হাটে গরু কেনাবেচার দালালি করেন। ওই বিদ্যালয়ের অলিখিত হেড মাস্টার হচ্ছেন দপ্তরি কাম নৈশপ্রহরী ইকতার হোসেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৩৯ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৪০ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।